বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

দাপাচ্ছে ‘অর্ণব’, বঙ্গে চলছে নাগাড়ে বৃষ্টি, ঝড়ো হাওয়া

24 September, 2026 2:54 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, দিল্লি:‌ বুধবার মাঝরাত থেকেই দাপট দেখাতে শুরু করেছে  ঘুণিঝড় অর্ণব। বৃহস্পতিবার সকাল থেকেই তার প্রভাবে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। কোথাও কোথাও অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। মৌসম ভবনের খবর, বুধবার রাত ১১টা থেকে ১ টার মধ্যে কলিঙ্গপত্তনমের দক্ষিণ–পশ্চিমের কাছাকাছি উপকূল দিয়েই স্থলভাগে প্রবেশ করেছে গভীর নিম্নচাপ। সেই সময় তার গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিমি। অন্ধ্রপ্রদেশ–ওড়িশা উপকূল পেরিয়ে এটি গভীর নিম্নচাপের রূপ নিয়ে স্থলভাগে অবস্থান করছে। বৃহস্পতিবার ভোরে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছিল সেটি। আগামী ১২ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপটি উত্তর–পশ্চিমে এগিয়ে যাবে। এরপর আগামী ২৪ ঘণ্টায় বেশ কিছুটা শক্তি হারিয়ে উত্তর ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হবে। এর ফলে পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এদিকে এদিন সকাল থেকেই কলকাতা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টি শুরু হয়েছে। জারি রয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। সমুদ্র উত্তাল থাকতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়াও অন্য সব জেলাতেও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। শুক্রবারও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik