বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার নলহাটির এএসআই

18 August, 2026 5:27 PM admin
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন : রাজ্য পুলিশের পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (এএসআই) পদে কর্মরত এক ব্যক্তির বিরুদ্ধে সল্টলেকের গেস্ট হাউসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। ধৃত পুলিশ আধিকারিক বীরভূমের নলহাটি থানায় সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।তাঁকে মুম্বইয়ের বান্দ্রা থেকে গ্রেফতার করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হয় মঙ্গলবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি চলতি বছরের ১৯ জুনের। জুলাই মাসে ‘নির্যাতিতা’ তরুণী বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, সল্টলেকের সিএল ব্লকের একটি গেস্ট হাউসে তিনি গিয়েছিলেন। সেখানে তাঁকে ধর্ষণ করেন নলহাটি থানার ওই পুলিশকর্মী।

অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি চলতি বছরের ১৯ জুনের। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। তদন্তকারীদের সূত্রে খবর, ওই মামলায় আগাম জামিন নিয়েছিলেন অভিযুক্ত এএসআই। কিন্তু অভিযুক্তের কোনও খোঁজ মিলছিল না। তিনি আদালতের নির্দেশ অমান্য করে পালিয়ে গিয়েছিলেন।

এর পর বীরভূম জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন বিধাননগর পূর্ব থানার তদন্তকারীরা সম্প্রতি বিধাননগর পুলিশ গোপন সূত্রে জানতে পারে, অভিযুক্ত মুম্বইয়ে আত্মগোপন করে রয়েছেন। তার পরে সোমবার মুম্বই থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ।

প্রতিবেদন

admin