বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

07 October, 2026 7:34 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: তথ্য ও সংস্কৃতি দপ্তরের পরামর্শদাতা হলেন মিঠুন চক্রবর্তী। তাঁকে দেওয়া হল তাঁকে পূর্ণমন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা। রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে জারি করা এবং রাজ্য সরকারের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের আদেশে এবং উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে এই নিয়োগ করা হয়েছে। যত দ্রুত সম্ভব এই নিয়োগ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। ‘জনস্বার্থে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারিকে  ধন্যবাদ জানিয়েছেন মহাগুরু৷ বলেছেন, ‘বাংলার ঐতিহ্য ফেরানোর চেষ্টা করব৷ চেষ্টা করব সোনার বাংলা গড়তে ৷’ তথ্য ও সংস্কৃতি দপ্তরের পরামর্শদাতা হিসেবে মিঠুন কী কী দায়িত্ব পালন করেন এখন সে দিকেই লক্ষ্য সকলের। তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে,  সংস্কৃতি জগতের সঙ্গে সরকারের সমন্বয় সাধনের দিকটি দেখবেন মিঠুন। সেই সঙ্গে  উত্তমকুমারের জন্ম শতবর্ষ উদযাপনসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাঁর উল্লেখযোগ্য ভূমিকা থাকবে। ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে মিঠুনের পরামর্শ নেওয়ার কাজ চলছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নিউটাউনে আয়োজিত উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভূমিপুজো অনুষ্ঠানে শিলান্যাস করতে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে, মিঠুন চক্রবর্তীকে রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা করা হবে। বুধবার সেই ঘোষণাতেই সিলমোহর পড়ল।

 

প্রতিবেদন

Lopa Bhowmik