বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

আচমকা পরিদর্শন, মালদহ হাসপাতালে ডাক্তারদের অনুপস্থিতি নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী

18 September, 2026 10:21 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, মালদহ: আচমকা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে গেলেন স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী সুমনা সরকার। শুক্রবার বিকেলে হাসপাতালে পৌঁছেই বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। আর সেখানেই চিকিৎসকদের অনুপস্থিতি নজরে আসতেই ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।

হাসপাতাল পরিদর্শনের সময় নার্স ও স্বাস্থ্যকর্মীরা মন্ত্রীর সঙ্গে দেখা করে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ জানান। তাঁদের অভিযোগ, হাসপাতালে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় সমস্যার মুখোমুখি হতে হয় তাঁদের। অভিযোগ শোনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও পরিকাঠামো নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী। পাশাপাশি, চিকিৎসকদের উপস্থিতি এবং রোগী পরিষেবা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন ঘিরে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ট্যাগ: BJP Malda
প্রতিবেদন

UTSAB RC