বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

এবার থেকে ব্যারাকপুর স্টেশনে থামবে মা তারা এক্সপ্রেস

23 September, 2026 6:16 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, ব্যারাকপুর: বুধবার সকাল ৭টা ৪১ মিনিটে  ব্যারাকপুর স্টেশনে দাঁড়াল মা তারা এক্সপ্রেস। ব্যারাকপুরের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হল। রেল মন্ত্রকের কাছে বহুদিন ধরেই মা তারা এক্সপ্রেসের ব্যারাকপুর স্টেশনে স্টপ দেওয়ার দাবি জানাচ্ছিলেন এখানকার বাসিন্দারা। এই উপলক্ষে বুধবার পদ্মফুল, মিষ্টি দিয়ে ট্রেনটির গার্ড ও চালককে সম্বর্ধনা দেওয়া হয়। ঢাক ও ফুলের বৃষ্টির মাধ্যমে স্বাগত জানানো হয় ব্যারাকপুর স্টেশনে। উপস্থিত ছিলেন ব্যারাকপুরে বিধায়ক কৌস্তভ বাগচি। তিনি বলেন, বহু মানুষ তাঁর কাছে ট্রেনটিকে ব্যারাকপুর স্টেশনে দাঁড় করানোর দাবি  জানিয়েছিলেন। ব্যারাকপুর ও তার আশেপাশের অঞ্চলের মানুষের কথা রাখতে পেরে তিনি খুশি। বিধায়ক বলেন, এখনও বহু দূরপাল্লার ট্রেন ব্যারাকপুরে দাঁড়ায় না। সেগুলিকেও এই স্টেশনে দাঁড় করানোর ব্যবস্থা করবেন তিনি।পাশাপাশি তিনি ডবল ইঞ্জিন সরকারে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েও কথা বলেন। কৌস্তভ জানান, রেলের সঙ্গে তিনি কথা বলে জানতে পারেন, বিগত সরকার কাজ করতে দেয়নি।। রেল যদি ঠিকঠাক কাজ করতে পারত, তাহলে এতদিনে ব্যারাকপুর পর্যন্ত মেট্রোরেল পরিষেবাও চালু হয়ে যাওয়ার কথা ছিল।

প্রতিবেদন

Lopa Bhowmik