বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বিদায়ের রাতে ঐক্যের ডাক: শেষবার আর্জেন্টিনার জার্সিতে গোল করলেন মেসি

07 October, 2026 11:58 AM UTSAB RC
শেয়ার করুন

বুয়েনস আইরেস, ৭ অক্টোবর: কিছু বিদায় কেবল একটি অধ্যায়ের সমাপ্তি নয়, পুরো একটি যুগের মহাসমাপ্তি। বুধবার রাতে বুয়েনস আইরেসের মনুমেন্তালে ঠিক তেমনই এক রাতের সাক্ষী হল ফুটবল-বিশ্ব। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামলেন লিওনেল মেসি। বেনিনকে ৩-০ গোলে হারিয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। বিদায়ের রাতেও নিজের মহিমা ম্লান হতে দিলেন না আর্জেন্টাইন অধিনায়ক। দুটি গোলে সহায়তা করলেন, তারপর পেনাল্টি থেকে নিজেই গোল করে দিনটা পূর্ণ করলেন। তাঁর প্রতিটি স্পর্শে গ্যালারিতে উঠল উল্লাসের ঢেউ। মেসি মেসি শব্দব্রহ্মে কাঁপল স্টেডিয়াম। আর যারা বাড়িতে বসে এই খেলা দেখলেন, তাদের মনের অনুভূতিও ছিল শিহরণ জাগানো। ২০০৬ সাল থেকে ২০২৬। ২০ বছর একটা লোকের সঙ্গে প্রচ্ছন্ন ভাবে যাপন করেছেন ফ্যানরা। আর তাঁকে মাঠে নামতে দেখবেন না।

ম্যাচ শেষে স্টেডিয়ামে ছিল ড্রোন শো আর সঙ্গীত পরিবেশনা। এরপর মাইক্রোফোন হাতে নিলেন মেসি। শুরুতেই স্মরণ করলেন সদ্য প্রয়াত বাবা জর্জেকে। যার জন্য তিনি আজকে এই মঞ্চে এসে দাঁড়িয়েছেন। আবেগঘন সেই মুহূর্ত স্তব্ধ হয়ে শুনছিলেন গ্যালারির হাজার হাজার মানুষ। আর শুনছিলেন আপমর বিশ্বের মেসি ফ্যান। যাঁরা তাঁর এই সফরের সঙ্গী।  মেসি জানালেন, আর্জেন্টিনার হয়ে খেলা তাঁর জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। বললেন, খারাপ সময়েও যাঁরা তাঁকে হাল ছাড়তে দেননি, সেই সমর্থকদের কাছে তিনি ঋণী। ক্যারিয়ার শেষ হচ্ছে বলে মন ভারী, সেটাও লুকোননি। জানালেন, শেষ বিশ্বকাপ তাঁকে ও পুরো দলকে মানসিক ও শারীরিকভাবে নিংড়ে নিয়েছিল। স্বপ্নের এতটা কাছে গিয়েও শিরোপা ছোঁয়া হয়নি। আর্জেন্টিনার জার্সি গায়ে খেলার অনুভূতি নিয়ে তিনি বললেন, “আর্জেন্টিনার ফুটবলার, এর থেকে সুন্দর আর কিছু জীবনে হতে পারে না।” ক্যারিয়ার শেষ হচ্ছে বলে মন ভারী, সেটাও লুকোননি তিনি। বললেন, “গত বিশ্বকাপটা অনেক বেশি ধকলের ছিল।” স্বপ্নের এতটা কাছে গিয়েও শিরোপা ছোঁয়া হয়নি, সেই আক্ষেপও ঝরে পড়ল তাঁর কথায়।<

/p>

বিশ্বকাপের পর থেকেই একটি অভিযোগ ঘুরছিল। ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার পথে নাকি গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারির সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গিয়েছে। বিদায়ী ভাষণে সেই জল্পনার জবাব দিলেন মেসি। তাঁর কথায়, “অস্বাভাবিক কিছুই ঘটেনি।” ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল প্রবল চাপের, আর দলের সবাই নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে।

সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানালেন মেসি। বিশ্বকাপ ও কোপা আমেরিকার সাফল্যে তাঁকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ দিলেন। সমর্থকদের উদ্দেশে তাঁর বার্তা ছিল স্পষ্ট। “আমরা একজোট থাকলে সবার চেয়ে শক্তিশালী,” বলেন মেসি। এরপরই এল সেই বক্তব্য, যা নিয়ে আলোচনা হতে পারে: “কিছু মানুষ আছে যারা এই জাতীয় দলকে জিততে দেখতে চায় না। কিন্তু আমাদের তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।” ভাষণের শেষ দিকে কণ্ঠ ভারী হয়ে এল। মেসি বললেন, “নিশ্চয়ই, আবারও এটা আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আমার ক্যারিয়ারের। আপনাদের আমি খুব মিস করব। জাতীয় দলের রংগুলো আমি মিস করব। তবে আমি আপনাদের পাশেই থাকব, এই তরুণ খেলোয়াড়দের এবং যারা আসবে তাদের সমর্থন করব।” শেষ লাইনটা ছিল যেন পুরো ক্যারিয়ারের সারকথা: “আমি আর্জেন্টাইনই থাকব। আর্জেন্টাইন হতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ ও গর্বিত।”

প্রতিবেদন

UTSAB RC