বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে তর্পণে উপচে পড়া ভিড়

10 October, 2026 3:34 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কোলকাতা: আশ্বিন মাসে শুক্লপক্ষের প্রথম দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃ পক্ষের সূচনা হল । সেই পুণ্য লগ্নে সনাতন ধর্মী মানুষজনেরা পূর্বপুরুষদের তর্পনের মাধ্যমে জল দান করে শ্রদ্ধা নিবেদন করলেন। এদিন জন্য ভোর থেকেই হাওড়া ও কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে তর্পণ করতে হাজির হয়েছিলেন শয়ে শয়ে পুরুষ ও মহিলা। চলে আজ দুপুর পর্যন্ত। পিতৃপুরুষকে শ্রদ্ধা নিবেদনের আসল শুভ মুহূর্তটি ছিল শনিবার সকাল ১১:২৪ মিনিট থেকে দুপুর ১:৫৬ মিনিট পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে ভিড় ছিল চোখে পড়ার মতো। ‘গোত্রে অস্মতপিতা দেব শর্মা বসুরূপৎ তৃপ্যতমিদং তিলোদকম গঙ্গা জলং’- এই মন্ত্রোচ্চারণে পুরুষ থেকে মহিলারা সকলে তর্পণে সামিল হন ৷ মন্ত্রোচ্চারণ করে কুশ, তিল মেশানো জল, চাল, দুধ, সাদা ফুল একত্রে নিবেদন করা হয় পূর্বপুরুষের উদ্দেশে। বাজে কদমতলা, জগন্নাথ ঘাট, মল্লিকঘাট, আহিরীটোলা ঘাট, শোভাবাজার ঘাট হয়ে বাগবাজার পর্যন্ত সমস্ত ঘাটে দেখা গিয়েছে উপচে পড়া মানুষের ভিড়। এদিন সকালে বাগবাজার ঘাটে তর্পণ করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গঙ্গার ঘাট গুলোতে ছিল পুলিশের বিশেষ নজরদারি। পুরুষ পুলিশ বাহিনীর সঙ্গে সঙ্গে  নিরাপত্তার দায়িত্বে ছিলেন মহিলা পুলিশের দুর্গা বাহিনী। এছাড়াও গঙ্গা নদীর ওপরে নৌকা ও বোটের মাধ্যমে নজরদারি চালায় হুগলী রিভার ট্রাফিক গার্ড ও ডিজাস্টার ম্যানেজমেন্টের দল ।

 

 

প্রতিবেদন

Lopa Bhowmik