বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

‌আগামী এক বছরের ভারত

15 August, 2026 1:52 PM admin
শেয়ার করুন

রাণা চক্রবর্তী : ১৯৪৭ সালে ১৫ আগস্টের রাত ১২–০২ মিনিট। দিন এবং সময় সাপেক্ষে ছিল বৃষ লগ্ন ও কর্কট রাশি। কিন্তু প্রাচীন ভারতবর্ষে এই মহান দেশের বিস্তীর্ণ অঞ্চলকে মকর রাশির আওতায় আনা হয়েছে। ভারতবর্ষকে বলা হয়েছে আধ্যাত্মিক স্বর্গরাজ্য।
বর্তমান বিশ্বের এই জটিল রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের অবস্থা আগামী এক বছরে অর্থাৎ ২০২৬–এর ১৫ আগস্ট থেকে ২০২৭–এর ১৪ আগস্ট পর্যন্ত ঠিক কীরকম? জ্যোতিষ বিচার বলছে অবস্থা মোটেই শুভ যাবে না। ‌ কারণ, ২৫ নভেম্বর রাহু মকর রাশিতে প্রবেশ করবে। মকর রাশিস্থ রাহু মারক। অর্থাৎ একাধারে এই দেশে খারাপ মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে এবং ভাল মানুষেরা লাঞ্ছিত হতে থাকবেন। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রতারিত হবেন অসুর স্বভাব বিশিষ্ট মানুষদের কাছে। তারা ছদ্মবেশে এই দেশকে ছিঁড়ে খাওয়ার চেষ্টা চালাবে। কারণ রাহু দেড় বছর মকর রাশিতে থাকবে এবং মকর রাশি থেকে পঞ্চম স্থানে দৃষ্টি দেবে। অর্থাৎ মকর রাশি পঞ্চম স্থান এবং ভাগ্যস্থান। এর ফলে ভারতের ভাগ্যাকাশে বিপদের মেঘ ঘনিয়ে আসবে।

রাজনৈতিক নেতারা পদে পদে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। কিন্তু বৃহস্পতি গ্রহ রাহুকে দৃষ্টি দেওয়ার ফলে বিপদ থেকে মুক্তিও ঘটবে। ৩১ অক্টোবর বৃহস্পতি সিংহ রাশিতে গমন করায় দেশে অরাজকতা তৈরি হবে। যদিও সেটা বেশিরভাগ ক্ষেত্রে এড়ানোও সম্ভব হবে। কেন্দ্র সরকারকে বহু আন্দোলনের ঝড়ঝাপ্টা সইতে হবে। ২০২৭–এর ২৪ জানুয়ারি পর্যন্ত এই ঘটনা চলতে থাকবে। এরই মধ্যে বিশ্বের বহু দেশ চেষ্টা চালাবে ভারতের ক্ষতি করার। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বেশ কিছু ভারতীয় রাজনৈতিক নেতৃত্বকে আঘাত হানার চেষ্টাও চলতে পারে। ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত কিছু অশুভ ঘটনারও মুখোমুখি হতে পারে দেশ।
১৮ সেপ্টেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত দুর্ঘটনা, প্রাণহানি, নাশকতামূলক ঘটনার প্রবল যোগ রয়েছে। এরপর কোনও রাজনৈতিক নেতৃত্বের প্রাণঘাতী হামলার সম্ভাবনাও লক্ষ করা যাচ্ছে।
কিন্তু সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধেই ভারত রুখে দাঁড়াতে পারবে। পরবর্তী ৫ বছরে অর্থাৎ ২০৩২ সাল পর্যন্ত মেষ ও বৃষ রাশিতে থাকবে শনি। এই সময়টা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বহু সাধারণ জনগণ দেশকে রক্ষার জন্য এগিয়ে আসবেন এবং সফলও হবেন। 

লেখক : তন্ত্র ও জ্যোতিষবিদ 

প্রতিবেদন

admin