বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

আগামীতে ভারতের মানুষের সম্পর্ক ও তার রূপরেখা

17 August, 2026 7:18 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

জ্যোতিষাচার্য উৎপল দাস

ভারতবর্ষের রাশিচক্র অনুযায়ী চন্দ্র ও শুক্র একত্রে থাকার কারণে প্রথম থেকেই এই দেশের মানুষ নরম মনোভাবের। তাদের প্রায় সকলেরই মন সবসময় থাকে ভালবাসায় পরিপূর্ণ। ফলে নারী এবং পুরুষের মধ্যে টান ভারতে একটু বেশিই লক্ষ্য করা যায়। ঠিক যেমন সন্তানস্নেহও এই দেশের মানুষের মধ্যে অন্যান্য দেশের তুলনায় একটু বেশিই। তবে যেহেতু শনি ও রবি একই ঘরে চন্দ্র ও শুক্রের সঙ্গে অবস্থান করছে তাই প্রেম ভালবাসায় শান্তি বিঘ্নিত হওয়ার যোগ প্রবল। সেই সঙ্গে মানসিক ধাক্কা খাওয়ার সম্ভাবনাও রয়েছে। অনেক সময় মানসিক আঘাতে মানুষ বিপর্যস্ত হয়ে নানা অনাকাঙ্খিত ঘটনাও ঘটিয়ে ফেলতে পারে। এটা অবশ্য মঙ্গলের গোচর অবস্থানের ওপর পুরোপুরি নির্ভরশীল। চন্দ্র ও মঙ্গলযোগে মানুষ অতিরিক্ত স্পর্শকাতর হয়ে যায়। তখন মন আর বশে থাকে না। এক্ষেত্রে অবশ্য প্রত্যেকের ব্যক্তিগত ছক যাচাই করা প্রয়োজন। নভেম্বর ২০১৬ থেকে আগামী দেড় বছর দেশের মানুষের মধ্যে প্রেম–প্রীতি–ভালবাসা, অবৈধ সম্পর্ক প্রভৃতি বাড়বে। মানুষের সহনশীলতা কমবে। অঘটন বাড়বে। ভুল সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়ার সম্ভাবনাও প্রবল।

প্রতিবেদন

Sumantra Mukherjee