বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

‘ভোটচুরি’র অভিযোগে রাষ্ট্রপতির দ্বারস্থ ‘ইন্ডিয়া’, প্রমাণ চাইলেন দ্রৌপদী মুর্মু?

09 October, 2026 10:08 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: ‘ভোটচুরি’র অভিযোগকে সামনে রেখে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। শুক্রবার প্রায় এক ঘণ্টা ধরে চলে এই বৈঠক। বৈঠক শেষে বিরোধী নেতাদের বক্তব্য, তাঁদের অভিযোগ মন দিয়ে শুনেছেন রাষ্ট্রপতি। এমনকী অভিযোগের সমর্থনে তথ্যপ্রমাণও চেয়ে পাঠিয়েছেন তিনি। বৈঠক থেকে বেরিয়ে এসে এমনই দাবি করেছেন বিরোধী শিবিরের দুই নেতা রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও বৈঠকে উপস্থিত বিরোধী নেতাদের বক্তব্যে উঠে এসেছে একই সুর। তাঁদের দাবি, ভোটার তালিকা ও ভোটপ্রক্রিয়া নিয়ে যে অভিযোগ তাঁরা তুলেছেন, তা রাষ্ট্রপতি উড়িয়ে দেননি। বরং বিষয়টি গুরুত্ব দিয়ে শুনেছেন এবং অভিযোগের বিস্তারিত তথ্যপ্রমাণ চেয়েছেন।

এদিন ইন্ডিয়া জোটের দশ সদস্যের একটি দল রাত ৮টার সময় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। প্রায় এক ঘণ্টা পর তাঁরা রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে আসেন। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক চলাকালীন বিরোধী দলের সাংসদরা বিজয় চকে বিক্ষোভ দেখান।

বৈঠক থেকে বেরিয়ে এসে রাহুল বলেন, আমরা রাষ্ট্রপতির কাছে দেওয়া স্মারকলিপিতে বলেছি, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্ঞানেশ কুমার গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছেন। মমতা বলেন, রাষ্ট্রপতি যেসব তথ্যপ্রমাণ চেয়েছেন আমরা তা দ্রুত তাঁর কাছে পাঠিয়ে দেব।  আমরা রাষ্ট্রপতিকে বলেছি, আপনি সংবিধানের অভিভাবক। তাই গণতন্ত্রকে রক্ষা করতে আপনি পদক্ষেপ করুন।

বৈঠককে ঘিরে তাই আশাবাদী বিরোধীরা। তাঁদের মতে, গণতন্ত্রে অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভোটপ্রক্রিয়া নিয়ে কোনও প্রশ্ন উঠলে তার নিরপেক্ষ তদন্ত এবং যথাযথ জবাবদিহি প্রয়োজন।

তবে রাষ্ট্রপতি অভিযোগগুলিকে কীভাবে দেখছেন, সে বিষয়ে তাঁর আনুষ্ঠানিক বক্তব্য কী, তা রাষ্ট্রপতি ভবন থেকে কিছু জানানো হয়নি।

 

প্রতিবেদন

Sandipan Saha