বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

পদ পাইয়ে দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ, খড়গপুর থেকে গ্রেপ্তার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি

25 September, 2026 12:21 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, খড়গপুর: দলীয় পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার। নিজের বাড়ি থেকে পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতিকে গ্রেপ্তার করল পুলিশ। তোলাবাজি ও আর্থিক প্রতারণার অভিযোগে শুক্রবার  খড়গপুরে নিজের বাড়িতে আসে পুলিশ। এই ঘটনা নিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলা রাজনৈতিক শিবিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার মূল অভিযোগকারী গোবিন্দ দাস স্থানীয় এক তৃণমূল কর্মী। তাঁর অভিযোগ, দলে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রাক্তন বিধায়ক অজিত মাইতি তাঁর কাছ থেকে এককালীন মোটা অঙ্কের টাকা দাবি করেন। প্রতিশ্রুতি অনুযায়ী পদ পাওয়ার আশায় সেই টাকা তুলে দেন ওই কর্মী। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও পদ না মেলায়, এবং টাকা ফেরত চাইতে গেলে বচসা বাধে। শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন তিনি। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে তোলাবাজি, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের একাধিক ধারায় মামলা রুজু করে জেলা পুলিশ।

অভিযোগ পাওয়ার পর শুক্রবার ভোরে পিংলা থানার একটি বড় পুলিশ বাহিনী খড়্গপুর শহরের একটি আবাসন থেকে অজিত মাইতিকে হেফাজতে নেয়। এলাকা ছেড়ে পালানোর চেষ্টার আগেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় ডেবরা থানায়। উচ্চপদস্থ আধিকারিকেরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনার নেপথ্যে বড় কোনও চক্র বা দলীয় আর্থিক অনিয়ম সক্রিয় কি না, তা খতিয়ে দেখতে তদন্ত জোরকদমে চালানো হচ্ছে। আদালতের মাধ্যমে হেপাজতে নিয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবে ডেবরা ও পিংলা থানার পুলিশ প্রশাসন।

প্রতিবেদন

UTSAB RC