বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

নতুন রাজনৈতিক দল গড়লেন প্রাক্তন আমলা দিব্যা মিত্তাল

15 October, 2026 6:16 PM Lopa Bhowmik
শেয়ার করুন

চণ্ডীগড়: এবার রাজনৈতিক দল গড়লেন প্রাক্তন আইএএস আধিকারিক দিব্যা মিত্তাল। দলের নাম ‘জননীতি ভারত পার্টি’ বা JBP। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নতুন দলের আত্মপ্রকাশের কথা ঘোষণা করে দিব্যা জানান, ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁর দল। মাসখানেক আগের কথা। সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতের ময়দানে নামার কথা জানিয়েছিলেন  এই আমলা।

কিন্তু কেন তিনি অন্য কোনও দলে যোগ না দিয়ে গড়ে তুললেন নিজের নতুন দল? উত্তরে দিব্যা জানিয়েছেন,  দেশে রাজনৈতিক দলের অভাব নেই। শুধু অভাব রয়েছে সাধারণ মানুষের কথা শোনার ইচ্ছের। এতদিন রাজনীতি মানুষকে শাসন করে এসেছে। কিন্তু এবার রাজনীতিকে মানুষ শাসন করবে। জানিয়েছেন, সরকার কী ভাবে চলবে, কোন নীতি গ্রহণ করা হবে— সেই সিদ্ধান্তে সাধারণ মানুষের মতামতকে আরও অনেক বেশি গুরুত্ব দেবে তাঁর দল।

উল্লেখ্য, ২০১৩ ব্যাচের উত্তরপ্রদেশ ক্যাডারের আইএএস ছিলেন দিব্যা। আইআইটি থেকে পড়াশোনা শেষ করে বেশ কিছুদিন নামী বিদেশি সংস্থায় কাজ করার পর তিনি বেছে নিয়েছিলেন আইএএস আধিকারিকের চাকরি। ২০১৫ সালে মেরঠের অতিরিক্ত জেলাশাসক হিসেবে আইএএস অফিসার হিসেবে পথ চলা শুরু করেন দিব্যা।  মির্জাপুরের জেলাশাসক থাকাকালীন দিব্যা খবরের শিরোনামে উঠে আসেন। সেখানকার লাহুরিয়া দহ গ্রামের বাসিন্দারা স্বাধীনতার পর থেকেই বিশুদ্ধ কলের জল থেকে বঞ্চিত ছিলেন। পানীয় জলের জন্য স্থানীয়দের একমাত্র উপায় ছিল ঝর্না বা কুয়ো। ২০২৩ সালের অগস্টে প্রথম এই গ্রামে কলের জল আসে জেলাশাসক দিব্যার উদ্যোগে।

প্রতিবেদন

Lopa Bhowmik