বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বরুণ নট্ট

11 September, 2026 1:50 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, দমদম: এক প্রোমোটারের কাছ থেকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট ওরফে বঙ্কু। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে দমদম পুরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পর্ণা দাসের ছেলে নয়নাশিস দাস ওরফে জনি এবং দমদম তিন নম্বর ওয়ার্ডের সিন্ডিকেটের মাথা সুমন্ত ঘোষ ওরফে লাল্টুকে। অভিযুক্তদের গ্রেপ্তার করে দমদম থানার পুলিশ। একটি নির্মাণের জন্য কয়েক কোটি টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এই মামলায় একাধিক ব্যক্তির নাম সামনে এসেছে। যাঁদের এখনও পর্যন্ত ধরা সম্ভব হয়নি। সূত্রের খবর, এঁদের মধ্যে নাম রয়েছে দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান হরেন্দর সিংসহ পুরসভার বেশ কয়েকজন আধিকারিকেরও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতা দরবারে এই বিষয়ে অভিযোগ নিয়ে হাজির হয়েছিলেন তোলাবাজি শিকার হওয়া ব্যবসায়ী। অভিযোগ জানানোর দু’‌দিনের মধ্যেই গ্রেপ্তার করা হল অভিযুক্তদের।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে। এই তোলাবাজির সিন্ডিকেটের পেছনে আরও কারা রয়েছে এবং তোলাবাজির কোটি কোটি টাকা কোথায় কোথায় পাঠাত, তা জানতে ধৃতদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। যেহেতু মামলাটিতে পুরসভার একাধিক প্রাক্তন শীর্ষ কর্তা এবং বর্তমান আধিকারিকদের নাম জড়িত, তাই তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে। বর্তমানে পলাতক প্রাক্তন চেয়ারম্যান হরেন্দর সিং এবং অন্যান্য অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান চলছে। স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের আশা, পুলিশি তদন্তের মাধ্যমে এই তোলাবাজি চক্রের সম্পূর্ণ পর্দাফাঁস হবে

প্রতিবেদন

Lopa Bhowmik