বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

পটাশপুর-সহ জেলা জুড়ে বন্যা পরিস্থিতি,সতর্ক রয়েছে প্রশাসন

19 August, 2026 4:19 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

কাঁথি : একটানা বৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুরের জনজীবন।

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টি চলে মঙ্গলবার পর্যন্ত। বৃষ্টি কমলেও প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক জায়গায়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সুবিধার জন্য প্রশাসনের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

এর পাশাপাশি, প্রবল বৃষ্টির জেরে গোটা জেলা জুড়েই স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক জায়গাতেই স্কুল-কলেজের মধ্যে জল ঢুকে গিয়েছে বলে জানা গিয়েছে। অতিবৃষ্টির পাশাপাশি দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় খালগুলির জল নিকাশির ক্ষমতা কমে যাওয়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়ে বিপর্যস্ত পটাশপুর, ভগবানপুর তাজপুর।

পাশাপাশি খেজুরির কাদেরাবাড়চর এলাকায় সমুদ্রবাঁধের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে কন্ট্রোলরুম খোলা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ৮০টি ত্রাণশিবির খোলা হয়েছে। এখনও পর্যন্ত জলমগ্ন এলাকা থেকে চার হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে।

সবচেয়ে খারাপ অবস্থা পটাশপুর-১ ব্লকে। দুর্গতদের শুকনো খাবার দেওয়ার পাশাপাশি চারটি কমিউনিটি কিচেনও খোলা হয়েছে এলাকায়। তবে বন্যার জল জমে থাকায় চাষের জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা।

প্রতিবেদন

Sumantra Mukherjee