বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

চাউ কারখানায় বিধ্বংসী আগুন, আতঙ্কে এলাকাবাসী

10 September, 2026 7:43 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের চম্পাসারি এলাকার পোকাইজোতে একটি চাউমিন কারখানায় বৃহস্পতিবার আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
এদিন কারখানা থেকে আচমকা ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের ৩টি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকলকর্মীরা।

দমকল সূত্রে জানা গিয়েছে, কারখানার ভিতরে চাউমিন তৈরির বিভিন্ন সামগ্রী, প্লাস্টিক-সহ একাধিক দাহ্য বস্তু মজুত থাকায় আগুন সম্পূর্ণভাবে নেভাতে সময় লাগছে। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ভিতরে থাকা বিভিন্ন সামগ্রী থেকে ধোঁয়া বের হওয়ায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে সময় লাগে।

এদিকে, আগুনের জেরে এলাকাজুড়ে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি আগুনে কারখানার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই তথ্যও এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।।

প্রতিবেদন

UTSAB RC