বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

সাতসকালে শিয়ালদহ স্টেশনের ফুড প্লাজায় আগুন, আতঙ্ক

31 August, 2026 1:07 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:‌ আগুন যেন পিছু ছাড়ছে না কলকাতা তথা রাজ্যের। এবার সোম–সকালে আগুন লাগল শিয়ালদহ স্টেশন এলাকায়। ৯–১৫ মিনিট নাগাদ স্টেশনের বাইরে বন্ধ থাকা একটি ফুড প্লাজায় আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ব্যস্ত সময়ে এই ঘটনায় হুড়োহুড়ি পড়ে যায়। ছুটে যায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৩টি ইঞ্জিন। পাঠানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হলেও প্রায় আধঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে না আসায় স্থানীয় বাসিন্দা, দোকানদার এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফুড প্লাজার কাচ ভেঙে ভেতরে জল দেওয়ার কাজ শুরু করেন দমকলকর্মীরা। এভাবেই বের করার চেষ্টা হয় ধোঁয়াও। কিন্তু ওই জায়গাটিতে পাশাপাশি প্রচুর খাবারের দোকান থাকায় এবং সেইসব দোকানে বিপুল পরিমাণ রান্নার তেল ও অন্যান্য দাহ্য পদার্থ মজুত থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। যা চিন্তা বাড়িয়ে দেয় দমকলের। আগুন কিছুটা আয়ত্বে এলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে একজন দমকল আধিকারিক দোকানের ভেতরে ঢোকেন। তবে বন্ধ দোকানের মধ্যে কেউ আটকে আছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। আগুনের তীব্রতায় দোকানটি প্রায় সম্পূর্ণ পুড়ে গিয়েছে। ভেঙে পড়েছে দোকানের চিমনিও। ঘটনার খবর পেয়ে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা ছু্টে যান। তিনি জানিয়েছেন, দোকানের মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।  কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।
দমকলসূত্রে খবর, স্টেশন সংলগ্ন সংশ্লিষ্ট দোকানটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে। দমকলের দাবি, অগুন নেভানোর জন্য প্রয়োজনীয় জলও পাওয়া যায়নি। বাধ্য হয়ে নিজেদের আনা জল দিয়েই আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ায় ঢেকে রয়েছে এলাকা। এই একই খাবারের দোকানে গত বছরও আগুন লেগেছিল। এক বছরের মধ্যে ফের সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় স্টেশন চত্বরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
গত ১৮ আগস্ট নিউ মার্কেট থানা এলাকার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই শিয়ালদহ স্টেশন এলাকায় সোমবারের আগুন ঘিরে আতঙ্ক শহরজুড়ে। ‌

প্রতিবেদন

Lopa Bhowmik