অনুমতি না নিয়ে আকাশবাণীতে প্রবেশ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের
সংবাদদাতা, নয়াদিল্লি: এসআইআরে অনিয়মের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভে আকাশবাণী ভবনে প্রবেশ। এই নিয়ে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। এবার এই নিয়ে প্রতিক্রিয়া জানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। বুধবার তিনি বলেন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ‘ভোটচুরির ষড়যন্ত্র’ দীর্ঘদিন ধরে সামনে আনছেন বলেই হেনস্তা করা হচ্ছে তাঁকে।
लोकतंत्र के गद्दारो को बचाने के लिए बचे-खुचे लोकतंत्र को घसीटा गया है।
हिसाब होगा – एक भी देशद्रोही बख्शा नहीं जाएगा। https://t.co/QbngN1p9y6
— Rahul Gandhi (@RahulGandhi) October 6, 2026
সমাজমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ রমেশ লেখেন, “প্রায় দুই বছর ধরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তথ্যপ্রমাণ দিয়ে নিরন্তরভাবে ভোটচুরির ষড়যন্ত্র ফাঁস করে চলেছেন, যা একদিকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যদিকে মুখ্য নির্বাচন কমিশনারের মধ্যে পরিকল্পনা করে দেশজুড়ে হচ্ছে ।” তাঁর অভিযোগ, এসআইআর-এর নামবাতিলের ফলে কোটি কোটি প্রকৃত ভোটারের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। রমেশের প্রশ্ন, “আর যখন লোকসভার বিরোধী দলনেতা এসআইআর-এর অন্যায় তুলে ধরতে সত্যাগ্রহের পথ নেন, তখন দিল্লি পুলিশ তাঁর ও অন্য নেতাদের বিরুদ্ধে এফআইআর করে। জুটি বেঁধে এতদিন যারা এই কাজ করেছেন, তাঁরা আতঙ্কিত, বিচলিত এবং মরিয়া। দেওয়াল লিখন স্পষ্ট।”
लगभग दो साल से लोकसभा में विपक्ष के नेता राहुल गांधी लगातार तथ्यात्मक सबूतों के जरिए उस वोट चोरी की साजिश का पर्दाफाश कर रहे हैं, जो एक तरफ PM और HM और दूसरी तरफ CEC के बीच रची गई है।
SIR-Shahenshah Instigated Removal-की इस बेहद अन्यायपूर्ण प्रक्रिया के जरिए करोड़ों वास्तविक मतदाताओं से वोट देने का उनका संवैधानिक अधिकार छीन लिया गया है। और जब लोकसभा में विपक्ष के नेता SIR के अन्याय को देश के सामने लाने के लिए सत्याग्रह का रास्ता अपनाते हैं, तो दिल्ली पुलिस उनके और अन्य नेताओं के खिलाफ FIR दर्ज कर देती है। यह षड्यंत्रकारी जोड़ी घबराई हुई है, बौखलाई हुई है और हताश है। दीवार पर लिखी इबारत साफ है-आने वाला वक्त किस ओर इशारा कर रहा है।
— Jairam Ramesh (@Jairam_Ramesh) October 7, 2026
One-man army — Rahul Gandhi. https://t.co/42KQt4YX0P
— Satyam Patel (@SatyamInsights1) October 6, 2026
‘ইন্ডিয়া’ জোটের মিছিল সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের সদর দফতরের দিকে যাচ্ছিল। আকাশবাণী ভবনের কাছে পুলিশ তা আটকে দেয়। এরপর রাহুল, প্রিয়াঙ্কা ও জোটের অন্য নেতারা সেখানে ধর্নায় বসেন। তাঁদের দাবি ছিল ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। সকালেই একবার আটক করা হয় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী -সহ ইন্ডিয়া জোটের নেতাদের আটক করা হয়। এরপর ছেড়েও দেওয়া হয় তাঁদের। ফের মিছিলের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আকাশবাণী ভবনে ঢুকে পড়েন রাহুল-প্রিয়াঙ্কা। আকাশবাণী ভবন চত্বরে জোর করে অনুপ্রবেশের অভিযোগে মঙ্গলবার রাতেই তাঁদের আটক করে পুলিশ। এরপরই তাঁদের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়।
Rahul Gandhi RELEASED from Detention 🚨
THE DYNAMIC DUO 🔥🔥
Priyanka Gandhi arrived at the Kingsway Police Station, climbed the gate, opened it and freed her brother Rahul Gandhi. 🔥🔥 https://t.co/RVEdeofj1N
— Krishna Yadav (@Control_Krishna) October 6, 2026
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর যন্তর মন্তরে জমায়েতের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। দলের প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে জানিয়েছেন, দেশের তরুণেরা আবার রাস্তায় নামছেন, আর এবার দাবি না মেটা পর্যন্ত তাঁরা ফিরবেন না। সিজেপি-র দাবি, কর্মসূচির কথা তারা দিল্লি পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রেখে সহযোগিতার অনুরোধ করেছে। আলোচনার ভিত্তিতে পুলিশ তাদের কাছ থেকে মুচলেকাও নিয়েছে বলে জানানো হয়েছে। সংগঠনের বক্তব্য, সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মুচলেকা দেওয়া হয়েছে, তাই পুলিশের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করছে তারা। আন্দোলনের স্লোগান ‘চলো দিল্লি’। দেশের সব তরুণ প্রজন্মকে জড়ো হওয়ার ডাক দেওয়া হয়েছে। এই মিছিলে যোগ দেওয়ার বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। AISA নেত্রী নেহা বোরাও জানিয়েছেন, তাঁরাও ককরোচদের ওই আন্দোলনে যোগ দেবেন। সব মিলিয়ে আগামী শনিবার বিরোধী জোট ইন্ডিয়ার পক্ষ থেকে একাধিক দল ককরোচদের সঙ্গে যোগ দিতে পারেন। প্রশাসনের পক্ষ থেকেও ঢালাও প্রস্তুতি সারা হচ্ছে। অভিজিত দীপকে জানিয়েছেন, সেদিন যদি পুলিশ আগেরবারের মতো ভুল করে, তার জন্য দায়ি থাকবে প্রশাসন।
