বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

কঙ্গনা রানাওয়াতের ভাগ্য বিচার

31 August, 2026 8:16 PM Lopa Bhowmik
শেয়ার করুন

জ্যোতিষাচার্য উৎপলকুমার দাস
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ধনু রাশি মিথুন লগ্ন। তাঁর জন্ম রাহুর নক্ষত্রে এবং লগ্নপতি বুধ। জাতিকার লগ্নের নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে রাহু। সুতরাং খুব কম বয়সে অভিনয় জগতে এবং রাজনৈতিক আঙিনায় বিশেষ পারদর্শীতা লাভ করেছেন। জাতিকার লগ্নের পঞ্চম স্থানাধিপতি শুক্র এবং অষ্টমে রয়েছে মঙ্গল। অর্থাৎ অভিনেত্রীর জীবনে সুখ, স্বাচ্ছন্দ্যে বিঘ্ন ঘটবে। জাতিকার জন্মছকে মঙ্গল একাদশে রয়েছে। অর্থাৎ আয়ের স্থান অত্যন্ত ভালো। কঙ্গনার জীবনে সর্বত্রই মঙ্গল এবং রাহুর প্রভাব দেখা যাচ্ছে। সেই কারণে, তিনি যথেষ্ট সাহসী হলেও বক্তব্য প্রকাশে বেলাগাম। কর্মস্থানে রাহু বুধের নক্ষত্রে থাকায় স্থান, কাল, পাত্র বিচার না করেই জাতিকা আলটপকা মন্তব্য প্রকাশ করবেন। সর্বত্র তাঁর সাহস প্রকাশিত হলেও রাহুর কারণে তা নেতিবাচক রূপ নেয়। বর্তমানে জাতিকার রাহুর দশা চলছে। যা চলবে আগামী ১৬ মে ২০২৮ পর্যন্ত। এই সময় তাঁর স্থান পরিবর্তন হওয়ার যোগ প্রবল। এছাড়াও বক্তব্যে ভারসাম্যের অভাব চোখে পড়বে। জাতিকার গৃহস্থানে কেতু বসে রয়েছে চন্দ্রের নক্ষত্রে। তাই পারিবারিক সমস্যা, বন্ধুদের নিয়ে ঝঞ্ঝাট থাকবে। একাধিক ক্ষেত্রে শত্রু তৈরি হবে। তবে সুবিধে একটাই যে, বৃহস্পতি নিজের ক্ষেত্র থেকে চতুর্থ স্থানে দৃষ্টি দিয়ে রয়েছে। তাই শত্রুরা সেভাবে কোনও ক্ষতি করতে পারবে না। জাতিকার দশমভাব অর্থাৎ কর্মস্থানে রয়েছে রবি ও বৃহস্পতি। তাই জন্ম থেকেই রাজনীতি ও শাসনযন্ত্রের সঙ্গে তাঁর অদ্ভূত একটা সম্পর্ক রয়েছে। কখনও সেই সম্পর্ক খুবই শক্তিশালী হয়ে দেখা দেয়, আবার কখনওবা নিজের কাজের জন্যই সম্পর্কে তিক্ততা আসে। অভিনেত্রীর জন্মছকের দশম স্থানে রবি শক্তিশালী হয়ে রয়েছে। এই কারণে তাঁর সুনাম দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে গিয়েছে। তিনি নিজের কাজের বিষয়ে অসম্ভব একনিষ্ঠ। জাতিকার জীবনে একাধিক প্রেমের যোগ থাকলেও তাতে স্থায়ীত্বের অভাব চোখে পড়ে। শুক্র অষ্টমে থাকায় মাঝে মাঝেই মানসিক অশান্তির শিকার হন। ৩১ অক্টোবর ২০২৬ থেকে জাতিকার কর্মের প্রবাহ বৃদ্ধি পাবে এবং প্রায় ২ বছর এই অবস্থান বজায় থাকবে। হঠাৎ করে বিদেশ থেকে কোনও পুরস্কার প্রাপ্তি যোগও অসম্ভব নয়। স্বাস্থ্য নিয়ে সতর্কতা প্রয়োজন।

প্রতিবেদন

Lopa Bhowmik