বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

সাতসকালে কলকাতার ৮ জায়গায় ইডির হানা

12 October, 2026 2:49 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা,  কলকাতা:পুজোর আগে কলকাতায় বড়সড় অভিযান ইডির। সোমবার সকালে মহানগরের আটটি জায়গায় একযোগে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এবং শরৎ বোস রোড-সহ একাধিক জায়গায় হানা দেন তদন্তকারী আধিকারিকরা। অভিযোগ ছিল, বেআইনি আর্থিক লেনদেনের মাধ্যমে সাধারণ মানুষের টাকা হাতিয়ে একাধিক ব্যবসা এবং আবাসন নির্মাণের কাজে লাগানো হয়েছে। এই টাকার উৎস এবং এই বেআইনি কাজের নেপথ্যে কারা কারা যুক্ত রয়েছেন তার সুলুকসন্ধান করতেই বিভিন্ন জায়গায় হানা দিয়েছিল ইডি। তদন্তকারীরা মনে করছেন, সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করা হয়েছিল। পরে সেই টাকার একটি অংশ বেআইনি সংস্থার মাধ্যমে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। তদন্ত চালিয়ে আধিকারিকরা জানতে চাইছেন সেই বিপুল পরিমাণ টাকা কোথায় চালান করা হয়েছে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসার মাথা কে এবং সেই ব্যবসার সঙ্গে কারা যুক্ত তাও খুঁজে বের করতে চাইছে ইডি। খতিয়ে দেখা হচ্ছে  আর্থিক লেনদেনের নথিতে কোনও অসঙ্গতি রয়েছে কি না। তবে এই মামলায় নির্দিষ্ট কোনও ব্যক্তি বা সংস্থার নাম প্রকাশ্যে আনা হয়নি। তবে বিশেষ সূত্রে খবর, ২০৪  শরৎ বোস রোডের এক ব্যবসায়ী বাড়িতে অভিযান চালায় ইডি। জানা গেছে, ওই ব্যক্তি একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার কর্তা। অভিযোগ, ওই সংস্থা মোটা টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলত। কিন্তু পরে প্রতিশ্রুতি মতো টাকা ফেরত দেওয়া হয়নি। নির্মাণ সংস্থা-সহ অন্য বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে ওই টাকা ব্যবহার করত সংস্থাটি। অভিযোগ, সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে কোটি কোটি টাকার প্রতারণা করেছে ওই অর্থলগ্নি সংস্থা। এদিন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আটটি পৃথক দলে ভাগ হয়ে কলকাতার আট জায়গায় তল্লাশি শুরু করেন ইডির আধিকারিকেরা।

গত মাসেও এই একই মামলায় কলকাতার ১৭টি জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। দক্ষিণ কলকাতার দুটি জায়গায় অভিযান চালিয়ে ওই দুই সংস্থার দুই প্রধানের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। তদন্তকারীরা সন্দেহ করেছিলেন, বিরাট বড় এই আর্থিক লেনদেন শুধুমাত্র কলকাতাতেই হয়েছে এমন নয়। এই বেআইনি কাজকর্মের জাল ছড়িয়ে রয়েছে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর মতো অন্য মেট্রো শহরগুলিতেও। সেই সূত্র ধরেই কলকাতায় লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।

প্রতিবেদন

Lopa Bhowmik