বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

কলকাতা লিগের ডার্বিতে মোহনবাগানকে আটকে দিল ইস্টবেঙ্গল

07 September, 2026 7:44 PM UTSAB RC
শেয়ার করুন

মোহনবাগান-ইস্টবেঙ্গল ১-১

মনবীর সিং (৩৮), মহম্মদ বিলাল (৬৪)

বারাসত, ৭ সেপ্টেম্বর: কলকাতা লিগে মোহনবাগানকে আটকে দিল ইস্টবেঙ্গল। বারাসতে এক গোলে পিছিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচ ড্র করল লাল-হলুদ ব্রিগেড।

ম্যাচের শুরু থেকেই মাঠের দখল ছিল মোহনবাগানের হাতে। ইস্টবেঙ্গলকেও খুব বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায়নি। লক্ষ্য ছিল ডিফেন্স ধরে রাখা। বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে বারবার আক্রমণ শানায় মোহনবাগান। হাইড্রেশন বিরতির পর প্রথম গোল পায় মোহনবাগান। গোল করেন মনবীর সিং। গোল খাওয়ার পর নতুন উদ্যমে লড়াই শুরু করে ইস্টবেঙ্গল। বিজয় মুর্মুর শট অল্পের জন্য বাইরে চলে যায়। বারবার সমতা ফেরানোর চেষ্টা করে ইস্টবেঙ্গলের জুনিয়র ব্রিগেডের আক্রমণ। এরই মাঝে আপুইয়ার সঙ্গে সংঘর্ষ হয় মনোতোষ মাজির। রক্তাক্ত হয়ে মাঠ ছাড়েন মনোতোষ। বিকল্প হিসেবে মাঠে নামেন বিলাল। মাঠে নেমেই খেলার নাটকীয় মোড় ঘুরিয়ে দেন তিনি। বিজয় মুর্মুর কর্নার থেকে হেড করে গোল করেন তিনি। সমতা ফেরায় ইস্টবেঙ্গল।

গোল পাওয়ার পর ক্রমাগত আক্রমণ করে মোহনবাগানের রক্ষণকে তটস্থ করে দেয় লাল-হলুদ ব্রিগেড। আকাশ হেমরমের গতিও এদিন ম্যাচে নজর কাড়ে। রক্ষণে পাহাড় হয়ে দাঁড়িয়ে ছিলেন অঙ্কন ভট্টাচার্য। মনবীরের গোলে ভুল করলেও, বাকি সময়টা ইস্টবেঙ্গলের ডিফেন্সে পাঁচিল হয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি।

 

 

প্রতিবেদন

UTSAB RC