বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

গ্রাম পঞ্চায়েতের অডিটে অনিয়ম ধরা পড়লে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলীপ ঘোষের

20 September, 2026 4:04 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কোচবিহার: মন্ত্রী হওয়ার পর প্রথমবার কোচবিহারে এলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার সাগরদিঘির পাশে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দিয়ে পঞ্চায়েতের কাজ, অডিট এবং প্রশাসনিক বৈঠক নিয়ে একাধিক বার্তা দেন তিনি। দুর্নীতি প্রসঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য, ‘দুর্নীতি করলে কেউ ছাড়া পাবে না।’
দিলীপ ঘোষ বলেন, মন্ত্রী হওয়ার পর এই প্রথম কোচবিহারে এসেছেন। জেলার মানুষকে ধন্যবাদ জানাতেই তাঁর এই সফর। এদিন তাঁর একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। রবীন্দ্রভবনে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার প্রায় ৬৫০ জন আধিকারিককে নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন পঞ্চায়েত মন্ত্রী। বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকলাপ খতিয়ে দেখতেই এই বৈঠক বলে জানান তিনি।
দিলীপ ঘোষ জানান, সমস্ত গ্রাম পঞ্চায়েতের অডিট খতিয়ে দেখা হবে। কোথাও খামতি, অনিয়ম বা আর্থিক দুর্নীতির অভিযোগ সংক্রান্ত সত্যতা পাওয়া গেলে কড়া পদক্ষেপ করা হবে। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে ব্যাপক আর্থিক তছরুপ হয়েছে। একই সঙ্গে দলের কর্মীদেরও দুর্নীতি থেকে দূরে থাকার বিষয়ে সতর্ক করা হচ্ছে বলে জানান তিনি। দিলীপ বলেন, এখনও বহু পঞ্চায়েতে ডামাডোল চলছে। সেই সব জায়গায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, যেসব পঞ্চায়েতে ১৫ দিন প্রধান আসেননি বা আসছেন না, সেখানে প্রশাসক বসানো হবে। উন্নয়ণের কাজে কোনও বাধা মানব না।  রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রচার নিয়েও মন্তব্য করেন দিলীপ। তাঁর বক্তব্য, সব দলই প্রচার করবে। সেইসঙ্গে ভোট সুষ্ঠু ও স্বতঃস্ফূর্তভাবে হওয়া উচিত। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বাংলায় প্রচারে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলায় কংগ্রেসের অবস্থান কী, তা মানুষ জানেন। রাহুল গান্ধী বাংলায় এসে প্রচার করলে এখানকার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি ধারণা পাবেন বলেও মন্তব্য করেন তিনি।
প্রতীক সংক্রান্ত বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে যাওয়ার প্রসঙ্গেও আক্রমণাত্মক মন্তব্য করেন পঞ্চায়েত মন্ত্রী। তাঁর দাবি, তৃণমূলের প্রার্থীরা দল ছেড়ে চলে যাচ্ছেন। আদালতে যাওয়ার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। উপনির্বাচন প্রসঙ্গে বিরোধীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, বিরোধী দলকে ময়দানে দেখা যাচ্ছে না, শুধু অভিযোগ করলে হবে না। নির্বাচনী লড়াইয়ে সরাসরি নামতে হবে। তৃণমূল বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সমাজবিরোধীদের সঙ্গে নিয়ে রাজনীতি করার অভিযোগ রয়েছে ওদের বিরুদ্ধে। এখন ওসব হবে না। বর্তমানে আইন নিজের মতো করে কাজ করছে বলেও দাবি করেন তিনি।
পাশাপাশি শালবনী জমি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বয়ান ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়েও প্রতিক্রিয়া দেন মন্ত্রী। তাঁর দাবি, শালবনীর জমি সংক্রান্ত ঘটনায় ব্যাপক দুর্নীতি হয়েছে ও তদন্তের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বিভিন্ন তথ্য সামনে আসছে।

প্রতিবেদন

Lopa Bhowmik