বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

পুজোর আগে ডেঙ্গু ঠেকাতে বাড়তি সতর্ক স্বাস্থ্য দপ্তর, রাজ্যজুড়ে চলছে নজরদারি

13 September, 2026 4:51 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: দুর্গাপুজো এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের। গোটা রাজ্যে নজরদারি বাড়ানো হয়েছে। যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেখানে বিশেষভাবে পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে, পাশাপাশি মানুষকে সচেতন করার কাজও চলছে পুরোদমে। এখনও পর্যন্ত রাজ্যের ৮৫টি ব্লক, ২৭৮টি গ্রাম পঞ্চায়েত এবং ২৯টি পুরসভাকে ডেঙ্গু-প্রবণ এলাকা বা ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য দপ্তর, এবং এসব জায়গায় নজরদারি জোরালো করা হয়েছে। পুজোর প্যান্ডেলগুলিও এই নজরদারির আওতায় আছে — উদ্যোক্তাদের সঙ্গে বসেই বিষয়টি নিয়ে কথা বলছেন স্বাস্থ্য আধিকারিকরা।

মূল লক্ষ্য হল, ফেলে দেওয়া পাত্র, আইসক্রিমের কাপ, চায়ের ভাঁড়, ডাবের খোলা কিংবা আবর্জনার স্তূপে যাতে জল জমে মশা না জন্মাতে পারে, তা নিশ্চিত করা। এ জন্য বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন চালাচ্ছেন আধিকারিকরা। বাড়ির চৌবাচ্চা বা ট্যাঙ্ক ঢাকা দিয়ে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, না হলে অন্তত জাল বা মশারি দিয়ে ঢেকে রাখতে বলা হচ্ছে। ছাদের টব বা ফেলে রাখা পাত্রে জল না জমার ব্যাপারেও সচেতনতা তৈরি করা হচ্ছে। স্বাস্থ্য কেন্দ্র, মেডিক্যাল কলেজ ও আয়ুষ্মান আরোগ্য মন্দিরে নিয়মিত ডেঙ্গু পরীক্ষার নির্দেশও দেওয়া হয়েছে। পুকুর, নালা, ডোবা, শুকনো খাল কিংবা ব্যবহার না-হওয়া কুয়ো ও কলকারখানাতেও নজর রাখা হচ্ছে, এবং নিয়ম মেনে লার্ভিসাইড প্রয়োগ করা হচ্ছে।

হটস্পট চিহ্নিত করার একটা নির্দিষ্ট মাপকাঠি রয়েছে — কোনও গ্রামে ৫ জনের বেশি আক্রান্ত হলে, গ্রাম পঞ্চায়েতে ১০ বা তার বেশি রোগী থাকলে, কিংবা কোনও ব্লকে ৩০ জনের বেশি আক্রান্ত হলে সেটিকে হটস্পট বলা হয়। শহরের ক্ষেত্রে কোনও ওয়ার্ডে ৫ জনের বেশি আক্রান্ত থাকলেই সেই ওয়ার্ড হটস্পট তালিকায় ঢুকে যায়।

এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫ হাজার পেরিয়ে গেছে। সবচেয়ে বেশি প্রভাবিত মুর্শিদাবাদ, আর দ্বিতীয় স্থানে কলকাতা । শহরের শিয়ালদহ, বড়বাজার, টালিগঞ্জ, কসবা, ঢাকুরিয়া, সিঁথি ও পাইকপাড়া এলাকায় একাধিক আক্রান্তের খোঁজ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়-১ ও ২ ব্লকেও সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে।

প্রতিবেদন

UTSAB RC