শিলিগুড়িতে পালিত দধি কাঁদো উৎসব
সংবাদদাতা, শিলিগুড়ি: চিরাচরিত ঐতিহ্য মেনে জন্মাষ্টমীর পরদিন অনুষ্ঠিত হল দধি কাঁদো খেলা। শিলিগুড়ি সংলগ্ন উত্তর পলাশ এলাকায় এই অনুষ্ঠানকে ঘিরে প্রতি বছরের মতো আজও ছিল উৎসবের আমেজ। খেলায় অংশ নেন এলাকারই বহু মানুষ। এই অনুষ্ঠান মূলত শ্রীকৃষ্ণের বাল্যলীলাকে কেন্দ্র করে আয়োজিত হয়। দই, জল ও উচ্ছ্বাসে জমজমাট হয়ে ওঠে গোটা এলাকা। খেলায় অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে ও এই ঐতিহ্যবাহী আয়োজনের সাক্ষী হতে এলাকার বহু মানুষ ভিড় জমান উৎসবের জায়গায়। জন্মাষ্টমীর পরদিন এই বিশেষ আয়োজনকে ঘিরে ছোটবড় সকলের মধ্যেই এবার ছিল তুমুল উৎসাহ। হাসি, আনন্দ আর উৎসবের আবহে কার্যত মিলনমেলার চেহারা নেয় উত্তর পলাশ এলাকা। নিউ কৃষক সংঘের এই উদ্যোগে এলাকার ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়াও ফুটে ওঠে।
