বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

কিশোর–কিশোরীকে হেনস্তার অভিযোগ বিহারে

30 September, 2026 5:59 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, গয়া:‌ আবারও বিহার!‌ এবার গয়া জেলার শেরাঘাঁটি থানা এলাকার মহুয়াজি গ্রামে এক কিশোর–কিশোরীকে হেনস্তা ও মারধরের অভিযোগ একদল যুবকের বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, ওই কিশোর–কিশোরী মোটর সাইকেলে চড়ে মহুয়াডির কাছে পাহাড়ে বেড়াতে গিয়েছিল। আচমকাই কয়েকজন যুবক তাদের ঘিরে ধরে শাসাতে থাকে। অভিযোগ, কিশোর–কিশোরীকে মারধর করে মোটর সাইকেলের চাবিও কেড়ে নেওয়া হয়। মোটর সাইকেলের টায়ারও পাংচার করে দেওয়া হয়। কিশোর–কিশোরীকে বহুক্ষণ আটকে রাখারও অভিযোগ উঠেছে।
অভিযুক্ত দুজনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গয়ার সিনিয়র পুলিশ সুপার সুশীল কুমার। জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ। কিছুদিন আগেই জমুইয়ে এক ছাত্রীর শ্লীলতাহানি এবং তাঁর বন্ধুকে হেনস্তার ঘটনায় তোলপাড় হয়েছিল সম্রাট চৌধুরির রাজ্য। পুলিশ এবং সরকারের ভূমিকা নিয়েও সরব হয়েছিলেন মানুষজন। সেই ঘটনার পরপরই সমস্তিপুর এবং বাঁকা জেলাতেও একই ধরণের ঘটনা সামনে এসেছিল। বারবার এ ধরণের ঘটনা ঘটার ফলে বিহারের আইনশৃঙ্খলা এবং রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন তুলে উঠে যাচ্ছে।

প্রতিবেদন

Lopa Bhowmik