বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

অনুব্রতকে কটাক্ষ করে ব্যানার বোলপুরে 

04 October, 2026 7:14 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, বোলপুর: বীরভূম জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডলকে ঘিরে উত্তেজনার রেশ এখনও কাটেনি। সম্প্রতি সিউড়িতে দলীয় কার্যালয়ে তাঁকে হেনস্তার ঘটনা ঘটে। এর ঠিক পরের দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বোলপুরে এসে গোটা পরিস্থিতি খতিয়ে দেখে। এবার বোলপুরে একটি ব্যঙ্গাত্মক পোস্টার বা ব্যানার ঘিরে নতুন করে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। অনুব্রত মণ্ডলকে ঘিরে শহরের রাস্তা ও একটি টোটোয় রাখা ব্যানার সকলের নজর কেড়েছে। সুকেশ চক্রবর্তীর টোটোর ব্যানারে বীরভূমের একসময়ের দাপুটে রাজনৈতিক নেতা অনুব্রতকে সরাসরি কটাক্ষ করা হয়েছে। ব্যানারে লেখা রয়েছে, ‘বীরভূমের বাঘ এখন শিয়াল হয়ে গেছে।’ শুধু তাই নয়, সেখানে আরও লেখা হয়েছে ‘সিউড়িতে ডাঙ্গের বাড়ি দেখে।’ এই ব্যঙ্গাত্মক মন্তব্য মুহূর্তের মধ্যে বোলপুরের সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। তবে শুধু কটূক্তি করাই নয়, ওই ব্যানারটির মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে একটি সামাজিক ও রাজনৈতিক বার্তাও দেওয়া হয়েছে। ব্যানারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সাধারণ মানুষকে যদি মানুষ হিসেবে সম্মান ও মর্যাদা না দেওয়া হয়, তবে আগামী দিনে অহংকারী নেতাদেরও ঠিক একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে। অনুব্রত মণ্ডলের হেনস্তার ঘটনায় মানুষের ক্ষোভ যেভাবে টোটোর ব্যানারে প্রকাশ পেয়েছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শাসক দলের একাংশের মতে, এই ব্যানার সাধারণ মানুষের মনের কথা তুলে ধরেছে। অন্যদিকে, বিরোধীদের তরফে জানানো হয়ছে, এই ধরনের ব্যঙ্গাত্মক প্রচারকে গুরুত্ব দিতে চান না তাঁরা। তাদের দাবি, এটি  বিরোধীদের চক্রান্ত বা ব্যক্তিগত প্রচার পাওয়ার একটি মাধ্যম। সবমিলিয়ে, অনুব্রত মণ্ডলের সিউড়ির ঘটনা এবং বোলপুরের রাস্তায় এই ব্যানার ঘিরে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে।

প্রতিবেদন

Lopa Bhowmik