বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা !

19 August, 2026 5:11 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত।অপারেশন সিঁদুর এবং ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ করেছে আদালত।

একটি সাক্ষাৎকারে সেনাবাহিনী এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই মন্তব্যের পরিপ্রক্ষিতেই কৃষ্ণনগরের এসিজেএম (ACJM) আদালতে একটি মামলা দায়ের হয়। নদিয়ার বাসিন্দা গৌরাঙ্গ দে গত ১৩ মে এই মামলাটি করেছিলেন।

আদালত সূত্রে খবর, মামলার শুনানির জন্য একাধিকবার তৃণমূল সাংসদকে সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বারবার তলব করা সত্ত্বেও তিনি আদালতে হাজিরা দেননি বলে অভিযোগ। আইনজীবী মারফত সাংসদ জানান তিনি আসতে পারবেন না। আদালত বুধবার ৫টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার সময়সীমা বেধে দেওয়া হয়।

মহুয়ার আইনজীবী তারপরও জানান সাংসদ এদিন আসতে পারবেন না। এরপরই নিম্ন আদালত মহুয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালত আবমাননার জন্য ফের বিপাকে পড়তে হবে মহুয়া মৈত্রকে। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে ডিম ছোড়া সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছিলেন মহুয়া মৈত্র।

তাঁর আর্জি শুনতে অস্বীকার করে শীর্ষ আদালত। শুনানিতে মহুয়ার উদ্দেশে প্রশ্ন তোলা হয়েছিল যে, “আপনি একজন সাংসদ। রাজনীতির ময়দানে নেমেও ডিম ছোড়ার মতো বিষয়কে এতটা ভয় পাচ্ছেন? যেখানে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা বুকের ওপর গুলি সহ্য করেছেন, সেখানে ডিমের ভয়ে এরকম আবেদন নিয়ে শীর্ষ আদালতে আসাই উচিত নয়।”

প্রতিবেদন

Sumantra Mukherjee