বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

দুঃসাহসিক চুরি! অন্যান্য জিনিসের সঙ্গে খোয়া গেল চারটি গ্যাস সিলিন্ডারও

06 October, 2026 3:43 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, জলপাইগুড়ি: বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে ফাঁকা বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরি রাজগঞ্জ ব্লকের সহুডাঙ্গির পাঘালুপাড়া এলাকায়।

অভিযোগ, চোরেরা নগদ প্রায় আড়াই লক্ষ টাকা, সোনার গয়না, মন্দিরের কাঁসার বাসন, পিতলের মূর্তি-সহ একাধিক জিনিসপত্রের সঙ্গেই  চারটি LPG গ্যাস সিলিন্ডারও নিয়ে চম্পট দিয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বাড়ির সদস্যরা বালুরঘাটে তাঁদের পুরনো বাড়িতে গিয়েছিলেন। মঙ্গলবার ভোরে বাড়ির মালিক ফিরে এসে বাড়িতে ঢুকতেই চুরির ঘটনা নজরে পড়ে। ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।আলমারি, বাক্স-সহ একাধিক জায়গা তছনছ করা হয়েছে বলে অভিযোগ।পরিবারের দাবি, বাথরুমের জানলা দিয়েই চোরেরা ঘরের মধ্যে ঢুকেছিল।

বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে পরিবারের লোকজন দেখেন মূল্যবান জিনিসের সঙ্গে চারটি গ্যাস সিলিন্ডারও নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরে পরিবারের পক্ষ থেকে ভোরের আলো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বাড়ির আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রতিবেদন

Lopa Bhowmik