বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দুর্ঘটনা, ‘মদ্যপ’ চালক গ্রেপ্তার

26 September, 2026 1:52 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে শনিবার সকালে ঘটল ভয়াবহ এক পথ দুর্ঘটনা। অভিযোগ, প্রায় ১০০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ময়দানে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনার জেরে গাড়ির সামনের অংশ কার্যত চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়দান থানার পুলিশ। প্রাথমিক তদন্তে চালকের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ সামনে এসেছে। পুলিশ চালককে গ্রেপ্তার করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ময়দান থানার পুলিশ।

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি

প্রতিবেদন

Sandipan Saha