স্কুলে যাওয়ার পথে মালগাড়ির ধাক্কায় মৃত্যু ছাত্রীর
নিজস্ব প্রতিবেদন : এক বছরের মধ্যে একই জায়গায় রেলে কাটা পড়ে ফের এক পড়ুয়ার মৃত্যু হল।
মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে মালগাড়ির ধাক্কায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রী সোমা জানার। ঘটনাটি ঘটেছে কোলাঘাট থানার ভোগপুরে। জানা গিয়েছে, সোমা রেললাইন ধরে স্কুলে যাচ্ছিল। তার বাড়ি ভোগপুরের বাঙালপুর এলাকায়।
আরও পড়ুন : দুধ গরমের বিতর্কিত ফুটপাথবাসীর পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী !
গত কয়েকদিনের বৃষ্টিতে স্কুলে যাওয়ার পথ ছিল কাদামাখা। তাই সোমা রেললাইন ধরে স্কুলে যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনা ঘটে। উল্লেখ করার মতো বিষয় হল, গত বছর এই লাইনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল দুই ছাত্রের।
আরও পড়ুন : বারুইপুরে খুন বিজেপি কর্মী !
