বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

যাদবপুরের পর মেদিনীপুর, ছাত্র সংঘর্ষে উত্তাল কলেজ !

21 August, 2026 6:51 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে SFI-এর প্রতিবাদ কর্মসূচিতে তুলকালাম।

মেদিনীপুর কলেজে সংঘর্ষে জড়াল SFI ও ABVP। SFI-এর প্রতিবাদ কর্মসূচিতে হামলার অভিযোগ ABVP-র বিরুদ্ধে। অভিযোগ যাদবপুরের ঘটনার প্রতিবাদে SFI আজ যখন কলেজে ক্যাম্পেনিং করে, তখন তাদের কাছে আসেন ABVP এর কিছু বহিরাগত। তারা কেন কলেজে ঢুকেছে, তা নিয়ে বলার পরেই শুরু হয় বচসা। তারপর বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

SFI এর একাধিক সমর্থক জখম বলে দাবি। কলেজে এখনও চরম উত্তেজনা। সামাল দিতে এসে আক্রান্ত হতে হল এক অধ্যাপককেও। ABVP-র এক নেতা বলেন, ‘এই বামপন্থী নকশাল ছাত্রসংগঠন, যারা মেদিনীপুর অটোনোমাস কলেজের ভিতরে ঢুকে ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন রকম অ্যান্টিন্যাশনাল স্লোগান, ভারত মাতার বিরুদ্ধে এবং ছাত্রহিতের বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগানিং করে।’

যাদবপুরকাণ্ডের প্রতিবাদে শুক্রবার মেদিনীপুর কলেজে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছিল এসএফআই। অভিযোগ, তখনই সেখানে তাদের ওপর চড়াও হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। দুপক্ষের মধ্যে বেধে যায় সংঘর্ষ। বহিরাগতরা কলেজে ঢুকে মারধর করেছে বলে অভিযোগ তোলে এসএফআই।

আক্রান্ত SFI সদস্য বলেন, ‘বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়ে একজন সৌম্যদীপ বেরা, আমরা তাঁকে চিহ্নিতকরণ করতে পেরেছি। সে ছাড়াও আরও ৩-৪ জন বহিরাগত ছিল। তারা এসে আমাদের ওপর হঠাৎ আক্রমণ চালায়’। ABVP-র নেতা সৌম্যদীপ বেরা বলেন, ‘বহিরাগত না। আমরা বারবার বলছি আমরা মেদিনীপুরের ছেলে। আমি বিদ্যার্থী পরিষদের জেলার কনভেনার । আমি মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ। আমার দায়িত্ব এখানে ভাইদেরকে রক্ষা করা। এরা তো মার খেতে পারে না’।

পাশাপাশি এদিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও যাদবপুরের ঘটনার প্রতিবাদে একটি মিছিল সংঘটিত করে।

প্রতিবেদন

Sumantra Mukherjee