কলকাতার আধুনিকীকরণ: ৩ মৌ চুক্তিতে সই করলেন অগ্নিমিত্রা

সংবাদদাতা, কলকাতা: কলকাতাকে আরও আধুনিক করে তুলতে একাধিক পদক্ষেপ করছে সরকার। মহানগরীকে আরও সুন্দর, আধুনিক ও গতিশীল করে তুলতে একাধিক পরিকল্পনার কথা জানালেন নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই লক্ষ্যে তিনটি গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন ও পৌর বিষয় ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষরের কথাও জানানো হয়েছে।
প্রথমত, কলকাতার হেরিটেজ এলাকা এবং পুরনো বাজারগুলিকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কাজে সহযোগিতা করবে Nitkon Limited। শহরের ঐতিহ্য বজায় রেখেই বাজার ও সংলগ্ন এলাকাগুলির পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্য নেওয়া হয়েছে।
দ্বিতীয়ত, শহরের যানজট ও পার্কিং সমস্যা মোকাবিলায় মাল্টিলেভেল কার পার্কিং এবং স্মার্ট পার্কিং ম্যানেজমেন্ট ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় পার্কিংয়ের পরিকাঠামো উন্নত হলে রাস্তার ওপর গাড়ি পার্কিংয়ের চাপ কমবে এবং যান চলাচল আরও মসৃণ হবে বলে আশা করা হচ্ছে।
তৃতীয়ত, নয়ডাভিত্তিক Skymax Infra Power Limited-এর সহযোগিতায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কমপ্রেসড বায়োগ্যাস (CBG) প্ল্যান্ট গড়ে তোলার পরিকল্পনার কথা জানানো হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শহরের বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।
এই তিনটি উদ্যোগের মাধ্যমে কলকাতার বাজার ও হেরিটেজ এলাকার উন্নয়ন, পার্কিং ব্যবস্থার আধুনিকীকরণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। ঐতিহ্য রক্ষা, যানজট নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কলকাতাকে আরও আধুনিক শহর হিসেবে গড়ে তোলা।
