বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেপাজতে ইন্দ্রনীল সেন লাইসেন্স ছাড়া ওড়ানো যাবে না ফানুস রঞ্জিতে জয়ের হ্যাটট্রিক বাংলার কলকাতায় উদ্ধার ১১০ কেজি নিষিদ্ধ বাজি

হাওড়া সিটি পুলিশের নোটিশ, সাইবার ক্রাইম সেলে হাজিরা কুণাল ঘোষের

29 October, 2026 5:48 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, হাওড়া: হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এবং কলকাতার বাজে কদমতলা ঘাটে দুর্গা প্রতিমা বিসর্জন নিয়ে সমাজমাধ্যমে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের মমতাপন্থী নেতা কুণাল ঘোষকে নোটিশ পাঠায় হাওড়া সিটি পুলিশ।  ২৩ অক্টোবর পাঠানো ওই নোটিশের ভিত্তিতে বৃহস্পতিবার হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম সেলের আধিকারিকদের সামনে হাজিরা দেন তিনি।
এদিন পুলিশ কমিশনারেটে পৌঁছে কুণাল ঘোষ জানান, তিনি নিজে সনাতন ধর্মে বিশ্বাসী একজন হিন্দু এবং একাধিক পুজো ও ধর্মীয় সংস্থার কাজের সঙ্গে যুক্ত। তাই সমাজমাধ্যমে পোস্টের মাধ্যমে সনাতন ধর্ম বা কাউকে অপমান করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। নিজেকে ‘সনাতনী’ প্রমাণ করতে তিনি একাধিক পুজো কমিটির সঙ্গে যুক্ত থাকার কাগজপত্রও প্রমাণ হিসেবে সঙ্গে নিয়ে যান।
পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে কুণাল প্রশ্ন তোলেন, হাওড়া সিটি পুলিশের কি আর কোনও কাজ নেই। এভাবে মানুষকে অযথা হেনস্থা করা হচ্ছে। একই সঙ্গে তাঁর দাবি , তিনি সমাজমাধ্যম থেকে বিতর্কিত পোস্টটি ডিলিট করে বা মুছে ফেলেননি। পুরো ঘটনাটি কেন্দ্র করে বর্তমানে রাজ্য রাজনীতি ও পুলিশি তৎপরতায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik