বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত এনকাউন্টার গাইঘাটা ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার করে অভিযুক্তের মৃত্য়ু সরশুনা কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ একই দিনে জোড়া এনকাউন্টার রাজ্য়ে

‘‌লাদাখ ভরে গেছে পানশালায়’‌— সোনমের দাবি উড়িয়ে দিল প্রশাসন

28 October, 2026 6:23 PM Lopa Bhowmik
শেয়ার করুন

লেহ: লাদাখ ভরে গিয়েছে পানশালায়। শহরের অলিগলিতে রমরমিয়ে চলছে মদের ব্যবসা। দাবি করেছিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। কিন্তু সেই দাবি পত্রপাট খারিজ করে দিল ওই কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রশাসন। তারা জানিয়ে দিল সোনমের দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আবগারি দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গোটা লাদাখে মাত্র একটি মদের দোকান চালু রয়েছে। তাদের অভিযোগ, সোনমই ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়াচ্ছেন।
কিছুদিন আগের কথা। দিল্লির লাদাখ ভবনে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার বিরুদ্ধে কার্যত তোপ দেগেছিলেন সোনম। বলেছিলেন বিনয় কুমার মদের সহজলভ্যতা বাড়িয়ে দিয়েছেন। সেই কারণে, লাদাখজুড়ে মদের কারবার রমরমিয়ে চলছে। গলির ভেতরে, স্কুলের ঢিল ছোড়া দূরত্বে বা খলা বাজারেও মদ বেচাকেনা চলছে। স্থানীয় বাসিন্দাদের আপত্তিতে ঘুম ভাঙেনি প্রশাসনের। প্রশ্ন তুলেছিলেন, গুজরাটে যখন মদ নিষিদ্ধ করা হয়েছে, তখন লাদাখে কেন মদ বিক্রিতে ইন্ধন দেওয়া হচ্ছে?‌
সোনমের এই অভিযোগের জবাব দিতে গিয়ে প্রশাসন জানিয়েছে, ঘোষিত নয়া আবগারি নীতি নিয়ে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সংগঠনের আপত্তি ছিল। কারণ, ওই নীতিতে মদের দোকানের সংখ্যা ২টি থেকে বাড়িয়ে ২০টি করার প্রস্তাব ছিল। সেই নতুন প্রস্তাব বাতিল করে আগের আবগারি নীতিই বহাল রাখা হয়েছে। ফলে বর্তমানে লাদাখে হোটেলের সঙ্গে যুক্ত মদের দোকানের সংখ্যা ৫০টি হলেও, শুধুমাত্র মদের দোকান রয়েছে একটি। এছাড়া, লেহতে ৩৮টি, নুব্রাতে ৭টি, জান্সকারে ৩টি এবং চাংথাংয়ে ২টি মদের দোকান আছে। কিন্তু স্কুল–কলেজের সামনে মদের দোকান থাকার সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছে প্রশাসন। জানিয়েছে, এক্ষেত্রে নির্দিষ্ট নিয়মবিধি মেনে তবেই লাইসেন্স দেওয়া হয়।

প্রতিবেদন

Lopa Bhowmik