বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
চোরবাগানের শিল্পী সুশান্ত পালকে তলব লালবাজারের মানহানি মামলায় নির্দোষ রাহুল গান্ধী মেডিকেল কলেজে রোগীর মৃত্য়ু, তদন্ত কমিটি গঠন প্রেমিক ও তাঁর পরিবারকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ

‘মমতা বন্দ্যোপাধ্যায়কে বাটি নিয়ে খালি হাতে পাঠাতে হবে’, আক্রমণ শুভেন্দুর

26 October, 2026 3:21 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, তমলুক: “মমতা বন্দ্যোপাধ্যায়কে বাটি নিয়ে খালি হাতে পাঠাতে হবে।” হলদিয়া পৌরসভা নির্বাচন নিয়ে কড়া হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, টাকা দিয়ে কর্মীদের কিনে নিচ্ছে বিজেপি। শুভেন্দুর পাল্টা জবাব, ফিরহাদ হাকিম কি বিজেপির কেউ! মুখ্যমন্ত্রী জানান, “ফিরহাদ নিজেই বলছেন ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন। আগে নিজের প্রতিবেশীকে সামলাক। তারপর বিজেপি নিয়ে ভাববে।”

আগামী পৌরসভা নির্বাচনে সমস্ত আসনেই জয় ছিনিয়ে নিতে হবে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, বিরোধী শূন্য ফল করতে হবে। শুভেন্দু বলেন, “আমি কয়েকদিনের মধ্যে মলয়দার সঙ্গে বসব। হলদিয়ায় পৌরসভার নির্বাচন আছে। একদম ৩০টার মধ্যে ৩০টাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাটি নিয়ে খালি হাতে পাঠাতে হবে। আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। যাতে আর কোনও ক্ষতি করতে না পারে।” পরে সাংবাদিকদের প্রশ্নেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, “আমরা কেন ওদের পার্টির ভিতরের গন্ডগোলে যাব। উনি ৮০টা এমএলএ জিতিয়েছিলেন। তাদের ধরে রাখতে পারেননি। তার দায়ী কি আমি? ওনাদের ২৯টি এমপি ছিলেন, তার মধ্যে ২০টাকে ধরে রাখতে পারেননি, তার দায় কি আমার? উনি নিজের ঘর সামলাতে পারছেন না। ওনার সবথেকে বড় অনুগামী ফিরহাদ হাকিম বলছেন উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন। ফিরহাদ হাকিম কি বিজেপির নেতা আমাদের মুখপাত্র নাকি? উনি আগে প্রতিবেশী ফিরহাদ হাকিমকে সামলাক, তারপর আমাদের নিয়ে ভাববে।”

 

আগের সরকারকেও আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আগের সরকার গ্রেটার বাংলাদেশ করতে চেয়েছিল। তার আগের ৩৪ বছর যারা ছিল, তাদের সবার বাপ, দাদা, খুড়োরা বিদেশে থাকে। ব্রাজিলে জিতেছে বলে সকাল থেকে উল্লসিত। আর বিশ্ববাংলা, এটা কি ভাষা? বিশ্ববাংলা এখানে জুড়ে দেওয়ার মানে কী? পশ্চিমবঙ্গ কি দেশের থেকে আলাদা নাকি? এটা এখানকার স্লোগান নাকি। বাংলাদেশের স্লোগান তো। হেমচন্দ্র কানুনগো কে ছিলেন জানেন না। বাংলার মনীষীদের জানেন না। আমরা জানি, তাই আমরা শ্রদ্ধা পালন করি।”

ট্যাগ: Suvendu Adhikari
প্রতিবেদন

UTSAB RC