বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

কোচবিহার সীমান্তে বালি চুরি ঘিরে উত্তেজনা , বিএসএফের তৎপরতায় পিছু হটল দুষ্কৃতীরা

25 October, 2026 2:52 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কোচবিহার: রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে বালি চুরির চেষ্টা। কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা সংলগ্ন সানিয়াজান নদী এলাকাযর ভারত-বাংলাদেশ সীমান্তে চাঞ্চল্য। বিএসএফকে লক্ষ্য করে পাথরবৃষ্টি করে দুষ্কৃতীরা। ওপার বাংলা থেকে আসা একদল দুষ্কৃতী বালি চুরি করতে আসে চ্যাংড়াবান্ধায়।  বাধা দেওয়ায় সীমান্তরক্ষী বাহিনীর ওপর চড়াও হয় তারা। জওয়ানদের লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। তবে জওয়ানরাও পাল্টা হামলা করতে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

স্থানীয় সূত্রে খবর, সানিয়াজান নদীর ওপারেই রয়েছে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্ত। শনিবার সন্ধ্যায় অন্ধকারের সুযোগ নিয়ে নদী থেকে অবৈধভাবে বালি তোলার চেষ্টা চালায় বাংলাদেশি দুষ্কৃতীরা। সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা টের পেয়ে তাদের বাধা দিলে উত্তেজনা ছড়ায়। জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। তবে বিএসএফের তৎপরতায় পালটা প্রতিরোধের মুখে টিকতে না পেরে তারা রাতের অন্ধকারে ওপারে পালিয়ে যায়।

এই ঘটনার পর সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে জানিয়েছেন, সীমান্ত সুরক্ষার প্রশ্নে বিন্দুমাত্র আপস করা হবে না। দেশের এক ইঞ্চি জমিও ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বর্তমানে বিএসএফের নজরদারিতে মেখলিগঞ্জ সীমান্তের সার্বিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

প্রতিবেদন

UTSAB RC