বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

দুর্গাপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, রণক্ষেত্র নিউটন এলাকা

24 October, 2026 6:51 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, দুর্গাপুর: বিজয়ার শুভেচ্ছা লেখা ব্যানার ও পতাকা টাঙানোকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল দুর্গাপুর থানার নিউটন এলাকা। শনিবার সকালে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির প্রাক্তন সদস্য এবং বিজেপির কর্মী-সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইট ও ডিম বৃষ্টির পাশাপাশি হাতাহাতি এবং এক যুবককে ড্রেনে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। নিউটন ফাঁড়ির ঢিলছোড়া দূরত্বেই এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়।

বিজেপির ১ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদকের অভিযোগ, বিজয়া সম্মিলনী উপলক্ষ্যে তাঁরা এলাকায় ব্যানার ও পতাকা লাগিয়েছিলেন। সকালে খবর আসে, স্থানীয় তৃণমূল নেতা বান্টি সিং ও তাঁর অনুগামীরা সেই পতাকা খুলে ফেলে দিয়েছেন। এর প্রতিবাদ জানাতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। বিজেপির দাবি, গত লোকসভা ভোটের পর থেকেই বান্টি সিং বিজেপিতে আসার চেষ্টা করছেন, তবে দলে তাঁর কোনও স্থান হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। উত্তেজনা চলাকালীন পুলিশের সঙ্গেও উভয় পক্ষের ধস্তাধস্তি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতা বান্টি সিংয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

প্রতিবেদন

Sandipan Saha