বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

চিন্তার কারণ নেই, গ্রাহকদের তথ্য় সুরক্ষিত আছে, গ্রাহকদের জানাল এসবিআই

24 October, 2026 2:22 PM UTSAB RC
শেয়ার করুন

মুম্বই: বুধবারই গ্রাহকদের গোপন তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হওয়ার কথা স্বীকার করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এ বার গ্রাহকদের আশ্বস্ত করতে মেসেজ পাঠাল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সেখানে জানানো হয়েছে, চিন্তার কোনও কারণ নেই, গ্রাহকদের সমস্ত সম্পদ ব্যাঙ্কের হেফাজতে সম্পূর্ণ সুরক্ষিত।

কয়েক দিন আগে সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইবারপালস৫৬’ সমাজমাধ্যমে একটি পোস্ট করে দাবি করে, এসবিআইয়ের প্রায় ৩ লক্ষ ৮০ হাজার গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য, বাড়ির ঠিকানা, ঋণের আবেদন, প্রয়োজনীয় নথি এবং আবেদন-সংক্রান্ত নানা রেকর্ড। সংস্থাটি গত ১৬ অক্টোবর প্রথম বিষয়টি প্রকাশ্যে আনে। তাদের দাবি, এই হানার পিছনে রয়েছে ‘সিরিয়াসিম’ নামের একটি হ্যাকার গোষ্ঠী। তথ্যগুলি কমা-সেপারেটেড ভ্যালু (সিএসভি) ফরম্যাটে হ্যাকারদের হাতে রয়েছে। এ ছাড়া তাদের কাছে আছে ২ হাজার ৭২২টি পিডিএফ ফাইলও।

এই দাবির পর মুখ খুলেছে এসবিআই। ব্যাঙ্ক স্বীকার করেছে, বড়সড় সাইবার হামলার মাধ্যমে হ্যাকাররা গ্রাহক-তথ্যের ভাণ্ডারে ঢুকে প্রচুর সংবেদনশীল তথ্য হাতিয়েছে। তবে সংখ্যাটা নিয়ে ব্যাঙ্কের দাবি আলাদা। এসবিআইয়ের বক্তব্য, হ্যাকার গ্যাং ৩৮৯৭ জন গ্রাহকের তথ্য চুরি করেছে। যাঁদের তথ্য চুরি গিয়েছে, তাঁদের প্রত্যেককে ব্যক্তিগত স্তরে বিষয়টি জানানো হয়েছে বলেও জানিয়েছে ব্যাঙ্ক।

গ্রাহকদের উদ্দেশে এসবিআইয়ের আবেদন, ডিজিটাল লেনদেনে নিরাপদ মাধ্যম ব্যবহার করুন এবং কোনও প্রলোভনে পা দেবেন না।

প্রতিবেদন

UTSAB RC