বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
চোরবাগান কাণ্ডে তদন্তে সিট, আটক ঘোষক দিল্লি হাই কোর্টের দ্বারস্থ নেহা বোরা পরবর্তী রণকৌশল ঠিক করতে বৈঠকে ইন্ডি জোট দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

দশমীতে বিলি করা ছত্রাকযুক্ত লাড্ডু খেয়ে অসুস্থ শিশু, বিক্ষোভ বিজেপির

22 October, 2026 8:29 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, বসিরহাট: বসিরহাটে বিজেপির বিজয়া দশমীর মিষ্টি বিলি করাকে কেন্দ্র করে চূড়ান্ত অশান্তি। অভিযোগ, প্যাকেটবন্দি লাড্ডু খেয়ে অসুস্থ হয়ে পড়ে এক শিশু। তারপরই শুরু হয় বিক্ষোভ। জানা গেছে, বিজয়া উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বিলির কর্মসূচি নিয়েছিল বিজেপি-র বসিরহাট শাখা। সে জন্য বসিরহাট বাজারের একটি দোকান থেকে কেনা হয়েছিল আট পেটি লাড্ডু। বৃস্পতিবার তা বিলি করার পরে বিজেপির কাচে এলাকার মানুষজন অভিযোগ করেন, লাড্ডুতে ছত্রাক ভর্তি হয়ে রয়েছে। এরপরই শিশুটির অসুস্থ হয়ে পড়ার খবর আসে। জানা যায়, শিশুটি সেই লাড্ডু খাওয়ার পরই অসুস্থ বোধ করতে শুরু করেছিল। খবর প্রকাশ্যে আসতেই বসিরহাট নতুন বাজারের ওই মিষ্টির দোকানে গিয়ে বিক্ষোভ  দেখান স্থানীয় বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, অভিযোগ পাওয়ার পর প্যাকেট খুলে তাঁরাও দেখেছেন যে, সব লাড্ডুতে ছত্রাক পড়ে গিয়েছে। ঝামেলার খবর পেয়ে এলাকায় আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, তর্কাতর্কির সময় দোকানের কাচ ও আসবাব ভাঙচুর করেন উত্তেজিত বিজেপি কর্মীরা। গোলমালকে কেন্দ্র করে ইটিন্ডা রোড টাউন এলাকায়  ব্যাপক যানজট হয়। বিজেপি নেতারা জানিয়েছেন, হাড়োয়া এলাকায় ওই লাড্ডুর প্যাকেট বিলি করা হয়েছিল। তাদের দাবি, লাড্ডুর প্যাকেটের পিছনে লাড্ডু তৈরি হওয়ার তারিখটি তুলে দেওয়া হয়েছিল। মিষ্টির দোকানটি বন্ধ করে দেওয়ার দাবি তোলা হয়েছে। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে খাদ্য সুরক্ষা দপ্তরে।

 

 

প্রতিবেদন

Lopa Bhowmik