বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

যাদবপুরের বুকস্টলে বিক্রি হয়েছে লক্ষাধিক টাকার বই, দাবি বাম কর্মী-সমর্থকদের

21 October, 2026 5:15 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: রাজনৈতিক উত্তাপ, বিতর্ক আর বাধার আবহের মধ্যেই যাদবপুরে সিপিএমের বুকস্টল ঘিরে মানুষের আগ্রহ তুঙ্গে। বই বিক্রির পরিসংখ্যান সামনে এনে নতুন করে আলোচনায় বামেদের এই উদ্যোগ । বুকস্টল থেকে প্রতিদিন প্রায় লক্ষাধিক টাকার বই বিক্রি হয়েছে বলে জানানো হয়েছে । মোট বিক্রির অঙ্ক ইতিমধ্যেই ১৪ লক্ষ টাকা ছাড়িয়েছে। এই পরিসংখ্যান দেখে উচ্ছ্বসিত বাম শিবির । সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুদীপ সেনগুপ্ত এমন সাড়া পাওয়াকে মানুষের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত হিসেবেই দেখছেন। তাঁর মতে, মানুষ ঘুরে দাঁড়ালে যেভাবে ইতিহাস তৈরি হয়, এটা তেমনই । একই সঙ্গে তিনি জানিয়েছেন, আরও একদিন বুকস্টলে থাকবেন তাঁরা । মানুষের সঙ্গে যোগাযোগ এবং বইয়ের প্রতি আগ্রহকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন তিনি। তাঁর আহ্বান, মানুষের অপেক্ষায় রয়েছেন তাঁরা।
যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড সংলগ্ন এই বুকস্টলকে ঘিরে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে । বুকস্টল ভাঙার চেষ্টা এবং সেখানে পুলিশি হস্তক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে বাম কর্মী–সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সেই আবহে বুকস্টলে মানুষের ভিড় এবং বই বিক্রির এই পরিসংখ্যান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বামেদের কাছে বইয়ের স্টল শুধু বই কেনাবেচার জায়গা নয়, রাজনৈতিক মতাদর্শ, ইতিহাস, সাহিত্য ও বিকল্প চিন্তা চর্চার একটি পরিসর। সেই জায়গায় মানুষের সাড়া পাওয়াকে সংগঠনের কর্মীরা উৎসাহের চোখে দেখছেন।

প্রতিবেদন

Lopa Bhowmik