বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

সাইবার হানা হয়েছে, চুরি গেছে ৩,৮৯৭ গ্রাহকের তথ্য, মুখ খুলল SBI‌

21 October, 2026 12:52 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি:‌ গুঞ্জন শুরু হয়েছিল আগেই। বুধবার দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক এসবিআই প্রকাশ্যে জানিয়ে দিল, তাদের বেশ কয়েক হাজার গ্রাহকের রেকর্ড চুরি হয়েছে। যেগুলির মধ্যে গ্রাহকদের যাবতীয় ব্যক্তিগত বিবরণ পাওয়া যায় এমন তথ্যও রয়েছে। ওই সব নথি ডার্ক ওয়েবে দেওয়া হয়েছে।
এই ঘোষণার পরই আতঙ্ক ছড়িয়েছে এসবিআই গ্রাহকদের মধ্যে। কোন কোন নথি প্রতারকদের হাতে গেছে, তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে। প্রাথমিক তদন্তের পর এসবিআই জানিয়েছে, মোট ৩,৮৯৭ জনের রেকর্ড চুরি হয়েছে। সেখানে গ্রাহকের নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ, ইমেল, বাড়ির ঠিকানা সহ ঋণ সংক্রান্ত নিথিপত্রও রয়েছে। স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, একটি নিরপেক্ষ সাইবার নিরাপত্তা সংস্থাকে দিয়ে বিষয়টি নিয়ে তদন্ত চালানো হচ্ছে। আর কী কী তথ্য চুরি গিয়েছে, তাও জানার চেষ্টা চলছে।
তবে এই সাইবার হানার ফলে ব্যাঙ্কের অভ্যন্তরীণ কাজকর্মে কোনও সমস্যা হয়নি বলে দাবি করেছে এসবিআই। জানিয়েছে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সাইবা হানা কোনও রকম প্রভাব ফেলেনি। কিছুদিন আগেই দেশের ব্যাঙ্কগুলিকে সাইবার নিরাপত্তা পরিকাঠামো শক্তিশালী করার কথা জানিয়েছিল নিয়ামক সংস্থা। সাইবার প্রতারকরা বার বার আর্থিক প্রতিষ্ঠানগুলিকে নিশানা করে হামলা চালাচ্ছে বলেই এই পদক্ষেপ করতে বলা হয়েছিল।

প্রতিবেদন

Lopa Bhowmik