বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

তিরঙ্গা ওড়াও কর্মসূচি, আটক অভিজিৎ দীপকে, নেহা বোরা

16 October, 2026 6:32 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: তিরঙ্গা ওড়াও কর্মসূচি নিয়ে উত্তাল রাজধানী। বাড়ি থেকে বেরোতেই আটক অভিজিৎ দীপকে। নেহা বোরাকেও আটক করেছে দিল্লি পুলিশ। এদিকে মান্ডি হাউস থেকে কন্নট প্লেসে যাওয়ার পথে আটক করা হয় নেহা বোরাকে। লুটিয়েন এলাকা জুড়েই বিরাট পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।  শুক্রবারই দীপকের বাড়ি এসে তাঁকে নোটিশ দেয় দিল্লি পুলিশের বেশ কিছু কর্মী। তাঁকে বলা হয়, এই কর্মসূচি করবেন না। কন্নট প্লেসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোতেই আটক করা হয় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতাকে।যে গাড়ি করে দীপকেকে নিয়ে যায় পুলিশ, সেই গাড়ি ঘিরে ধরেন ককরোচ পার্টির সমর্থকরা।


পুলিশ অফিসার ও অভিজিত দীপকের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োতে দীপককে বলতে শোনা যায়,  “এটা কী মজা করছেন আপনারা? এটা কী নোটিস? যা মনে আসছে, লিখে যাচ্ছেন!” পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি আরও বলেন, “ফাঁসিতে চড়িয়ে দিন না। এ কী মজা?” হিংসায় উস্কানি দিচ্ছেন, এমন একটিও ভিডিয়ো দেখাতে বলেন তিনি। তাঁর দাবি, “একটাও ভিডিয়ো দেখাতে পারবেন না।” নিজের বাড়িতে অন্য পুলিশকর্মীরা তাঁর ভিডিয়ো রেকর্ড করছিলেন, তার মধ্যেই এই চ্যালেঞ্জ করেন দীপকে। এরপরই কন্নট প্লেসে যাওয়ার পথে আটক হন দীপকে।

শুক্রবারই দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয় বিএনএস ১৬৩ ধারা অমান্য করে কন্নট প্লেসে জমায়েত করলেই কড়া পদক্ষেপ নেবে পুলিশ। দুপুর তিনটের পর থেকে কন্নট প্লেসে যান নিয়ন্ত্রণ করা হয়। মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে কন্নট প্লেস বন্ধ করে দেওয়া হয়। এরপরই কন্নট প্লেসে শুরু হয় পুলিশি ধরপাকড়। এরই মধ্যে রাজধানীর অন্য প্রান্তে ২৭০ মিটার লম্বা জাতীয় পতাকা নিয়ে পথে নামে আম আদমি পার্টির সদস্যরাও।

 

 

প্রতিবেদন

UTSAB RC