বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

নিউমার্কেটের ঘটনাতেও কাঠগড়ায় তৃণমূল, অভিযোগ অগ্নিমিত্রার

19 August, 2026 2:55 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

সুনেত্রা সেনগুপ্ত : খাস কলকাতার প্রাণকেন্দ্র নিউমার্কেট চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনার মৃত ৯ জন ও আহত বহু।

তারাপীঠের হোটেলের অগ্নিকাণ্ডের ঘটনার পর ফের এই ঘটনা ঘটায় আবাসিকদের নিরপত্তা ও হোটেল গুলির বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ, এই হোটেল গুলি তৈরি করতে কোনও নিয়মনীতির বালাই ছিল না! মানা হয়নি পুরসভা, দমকলের নির্দেশিকাও। এই অগ্নিসংযোগের ঘটনায় একাধিক অব্যবস্থার ছবি এখনও পর্যন্ত সামনে এসেছে। এদিন সকালেই ঘটনাস্থলে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিস্থিতি খতিয়ে দেখার পর সিইএসসির দিকে আঙুল তুলে তৃণমূলকে দুষলেন মন্ত্রী। সিইএসসি কী ভাবে এত সরু জায়গায় এই নির্মাণ ও বিদ্যুত সংযোগের অনুমতি দিল তা নিয়ে উঠেছে প্রশ্ন।

ইতিমধ্যেই বর্তমান সরকার ডিসিডিডির নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলাও করা হয়েছে বলে খবর। ওই পাঁচতলা বহুতলের ভিতরে একাধিক হোটেল রয়েছে। অধিক সংখ্যায় ঘুপচি ঘর রয়েছে। প্রচুর সংখ্যায় এসিও চলত সেখানে। ভিনরাজ্য, বাংলাদেশ আসা মানুষজন এইসব এলাকার হোটেলে উঠতেন। এমনটাই প্রাথমিকভাবে জানা গিয়েছে।

সকালে ওই এলাকায় যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায়, দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী। পরিস্থিতি খতিয়ে দেখে রীতিমতো ক্ষোভ উগরে দেন অগ্নিমিত্রা। একটি বহুতলের মধ্যে একাধিক হোটেল কী ভাবে চলত ? প্রচুর সংখ্যায় এসিও চলত। কী ভাবে অনুমতি দিল সিইএসসি? তৃণমুল আমলে কলকাতা পুরসভা কী ভাবে ট্রেড লাইসেন্স পাশ করল? সেই প্রশ্ন তুলেছেন মন্ত্রী।

তৃণমূল কংগ্রেসের শাসনকালে দুর্নীতি, বেনিয়মের অভিযোগ ফের তোলা হয়েছে। এদিন মন্ত্রী ঘোষণা করেন, কলকাতা পুরসভার আওতায় থাকা হোটেলগুলির অডিট করার কাজ দ্রুত শুরু হবে। পাশাপাশি ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী। মন্ত্রী জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের অভিশাপ বহন করতে হচ্ছে। কী ভাবে এখানে হোটেল করার অনুমতি দিয়েছে, কীভাবে ট্রেড লাইসেন্স হল? সেই তদন্ত হবে। কমিটি গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।

পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু দমকল বিভাগের তরফেও অভিযোগ জানানো হয়েছে। বহুতল ও হোটেলের মালিকদের খোঁজে তল্লাশি চলছে।কী করে এই হোটেলগুলো পারমিট পেল, ট্রেড লাইসেন্স পেল, সেটা তদন্ত করে দেখা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। এই ঘটনার দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং মুখ্যমন্ত্রী ঘটনার দিকে নজর রেখেছেন বলে আশ্বাস দেন কৌশিক চৌধুরী।

প্রতিবেদন

Sumantra Mukherjee