বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বন্ধ ঘরের মধ্য থেকে গৃহবধূর দেহ উদ্ধার চুঁচুড়ায়

15 October, 2026 8:15 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, চুঁচুড়া: বন্ধ ঘর থেকে উদ্ধার গৃহবধূর দেহ। নাম সানন্দা বারিক। বয়স ৩৮। মেয়ের মৃত্যুর জন্য জামাইকে কাঠগড়ায় তুলেছেন মৃতার বাপেরবাড়ির লোকজন। খোঁজ মিলছে না মৃতার স্বামীর। চুঁচুড়ার প্রতাপপুর এলাকার ঘটনা। জানা গেছে, বছর ১৩ আগে মদনমোহন বারিকের সঙ্গে বিয়ে হয় সানন্দার। মদনমোহন ওড়িশার বাসিন্দা। কিন্তু মেয়ের বিয়ে মেনে নিতে পারেননি সানন্দার বাবা। জানা গেছে, সে সময় মদনমোহনের নামে থানায় অভিযোগও জানিয়েছিলেন সানন্দার বাবা। পরে অবশ্য বিয়ে মেনে নেয় সানন্দার বাড়ির লোকজন। জানা গেছে, বছর পাঁচেক ধরে দুই ছেলেমেয়েকে নিয়ে  প্রতাপপুরেই ঘর ভাড়া নিয়ে থাকতেন সানন্দা- মদনমোহন। মদনমোহন একটি শাড়ি তৈরির সংস্থায় সেলসের কাজ করেন। প্রায়ই  প্রতাপপুর থেকে কলকাতার বড়বাজারে যেতেন বলে দাবি স্থানীয়দের। মাঝে মঝ্যে স্বামীর সঙ্গে যেতেন সানন্দাও।

মৃতার বাবা জানিয়েছেন, মঙ্গলবারও দুই সন্তানকে নিজের মায়ের কাছে রেখে বেরিয়েছিলেন সানন্দা। রাত ১০টা নাগাদ তাঁর সঙ্গে শেষ বার কথা হয়েছিল। বুধবার সকাল থেকে আর স্বামী – স্ত্রীর খোঁজ মেলেনি। বুধবার সকাল থেকেই তাদের খোঁজ শুরু হয়। কিন্তু যে ভাড়ার ঘরে তারা থাকত সেখানে তালা লাগানো ছিল। বৃহস্পতিবার ঘরের জানলা দিয়ে প্রতিবেশীরা দেখেন, ঘরের মেঝেতে সুনন্দার দেহ পড়ে রয়েছে। তারপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। বেপাত্তা মদনমোহনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

প্রতিবেদন

Lopa Bhowmik