বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

14 October, 2026 11:56 AM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: খাস কলকাতার বুকেই হদিশ মিলল বেআইনি অস্ত্র তৈরির একটি কারখানার। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এর অভিযানে ফাঁস হল এই অবৈধ অস্ত্র কারবার। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গত ১৩ অক্টোবর কলকাতার নাদিয়াল থানার অন্তর্গত আয়ুবনগরের একটি নির্দিষ্ট বাড়িতে অভিযান চালায় এসটিএফ-এর একটি বিশেষ দল।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে অত্যন্ত গোপনে বেআইনিভাবে অস্ত্র তৈরির কাজ চলছিল। এসটিএফ-এর আধিকারিকরা বাড়িটিতে হানা দিয়ে তল্লাশি চালিয়ে দুটি ৭ এমএম অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, দু’টি দেশি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের তাজা কার্তুজ, ব্যবহৃত কার্তুজের খালি খোল এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া এই সমস্ত সামগ্রী দেখেই তদন্তকারীরা নিশ্চিত হন যে, সেখানে নিয়মিত অস্ত্র তৈরি ও মেরামতের কাজ চলত।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত মূল পান্ডা। যদিও পলাতক অভিযুক্তকে ইতিমধ্যেই চিহ্নিত করতে পেরেছেন গোয়েন্দারা। তাকে দ্রুত পাকড়াও করতে এবং এই বেআইনি কারবারের মূল উৎস কোথায় তা জানতে জোরদার তল্লাশি শুরু হয়েছে।

এই ঘটনায় নাদিয়াল থানায় অস্ত্র আইনের  একাধিক  ধারায় একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। এই বেআইনি অস্ত্র তৈরির কারবারের সঙ্গে আন্তঃরাজ্য চক্র বা অন্য কোনো বড়ো কোনো অপরাধী গ্যাং যুক্ত রয়েছে কি না, কিংবা এই অস্ত্রগুলি কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খাস কলকাতায় অস্ত্র কারখানার এই সন্ধান মেলায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে এবং নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রতিবেদন

Sandipan Saha