বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ফিরহাদ হাকিমের ব্যবসায়িক সংস্থায় তল্লাশি

13 October, 2026 4:41 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: মঙ্গলবার দুপুরে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হঠাৎই হানা দিলেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের আধিকারিকরা। এদিন রাসবিহারী ও টালিগঞ্জ সংলগ্ন এলাকার ৩৩, টালিগঞ্জ সার্কুলার রোডের ঠিকানায় থাকা তাঁর দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে কেন্দ্রীয় ও রাজ্য স্তরের এই তদন্তকারী দলের আধিকারিকরা প্রবেশ করেন। তাঁরা ওই কার্যালয়ের ভেতরে উপস্থিত থেকে সংশ্লিষ্ট কোম্পানির নথিপত্র খতিয়ে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।তদন্তকারী সূত্রে খবর, ওই দুটি ব্যবসায়িক সংস্থার মাধ্যমে অতীতে বড়সড় কোনও আর্থিক দুর্নীতি বা অনিয়ম হয়ে থাকতে পারে। সেই সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করতেই এই হানা। এদিনের এই অভিযানে শুধুমাত্র দুর্নীতি বিরোধী কমিশনই নয়, বরং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের যৌথ উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে কলকাতা পুরসভার কর রাজস্ব বিভাগ এবং সার্ভে বিভাগের আধিকারিকরাও উপস্থিত রয়েছেন। পাশাপাশি, ওয়াকফ বিভাগের আধিকারিকদেরও এই তদন্তকারী দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আকস্মিক হানার জেরে ওই অফিসের চত্বরে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অফিসের বাইরে পর্যাপ্ত পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রতিবেদন

Sandipan Saha