বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

মহাসপ্তমীতে বাংলা সফরে আসছেন অমিত শাহ

13 October, 2026 4:26 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে এই প্রথম দুর্গাপুজো। আর এই মহোৎসবের আবহেই সপ্তমীতে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক সূত্রের খবর, মহাসপ্তমীর সকালেই কলকাতা ও তার সংলগ্ন এলাকায় একাধিক দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শন করবেন তিনি। চুটিয়ে উপভোগ করবেন বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবের আমেজ।

বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যের সরকার এই উৎসবে বিশেষ নজর দিচ্ছে, তার প্রমাণ মিলেছে মহালয়ার সন্ধ্যায় ইডেনের মেগা ইভেন্টেই। প্রথমে মহালয়াতেই অমিত শাহের আসার কথা থাকলেও, শেষ পর্যন্ত তাঁর সেই সফর বাতিল হয়। তবে মহালয়ায় না এলেও মহাসপ্তমীর দিন তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে।

মহাসপ্তমীর সকালে প্রথমে বেলুড় মঠ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে তিনি যাবেন বালির দেশবন্ধু ক্লাবের পুজো মণ্ডপে। এরপর দুপুর দেড়টা নাগাদ দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী চেতলা ২৪ পল্লি দুর্গাপুজো পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে শাহের। চেতলা থেকে সোজা উত্তর কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়িতে যাবেন তিনি। রাজবাড়ির পুজো দেখার পর তাঁর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে। ক্ষমতার পরিবর্তনের পর রাজ্যের দুর্গাপুজোয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে যেমন তিনি বাংলার শারদোৎসবের আনন্দে শামিল হবেন, তেমনই রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকেও এই সফর বিশেষ মাত্রা যোগ করবে। মহাসপ্তমীর এই হাইপ্রোফাইল সফর ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোরদার প্রস্তুতি ও নিরাপত্তা বলয় তৈরির কাজ।

প্রতিবেদন

Sandipan Saha