বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

শিক্ষিকার ওপর নজরদারি, বাথরুমে উঁকিঝুঁকি! অভিযুক্ত প্রধান শিক্ষক

12 October, 2026 8:04 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, জলপাইগুড়ি: বিদ্যালয়ের মধ্যেই শিক্ষিকার উপর নজরদারি চালানো, এমনকী তিনি বাথরুমে গেলেও উঁকিঝুঁকি দেওয়ার অভিযোগ উঠল এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, পড়ুয়াদের হাতুড়ি দিয়ে মারধর করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির কদমতলা ময়দান এলাকার মারওয়াড়ি বয়েজ হিন্দি বিদ্যালয়ে। অভিযোগ, বিদ্যালয়ের এক শিক্ষিকার গতিবিধির উপর নিয়মিত নজর রাখতেন অভিযুক্ত প্রধান শিক্ষক। এমনকী ওই শিক্ষিকা বাথরুমে গেলেও সেখানে উঁকিঝুঁকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি বিদ্যালয়ের পড়ুয়াদের হাতুড়ি দিয়ে মারধর করার মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে। এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে সোমবার বিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ। তাঁদের সঙ্গে বিক্ষোভে শামিল হন বিজেপির শিক্ষা সেলের প্রতিনিধিরাও।
অভিযুক্ত প্রধান শিক্ষকের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা ও ঘটনার প্রতিবাদ জানান। অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক। পুজোর মুখে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ সামনে আসায় জলপাইগুড়ি শহরে চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik