বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

নতুন ডেপুটি নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন প্রকাশ রাজপুরোহিত

11 October, 2026 6:10 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: ভারতের নির্বাচন কমিশনে বড় রদবদল। সঞ্জয় কুমারের জায়গায় নতুন ডেপুটি নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন রাজস্থান ক্যাডারের ২০১০ ব্যাচের আইএএস অফিসার প্রকাশ রাজপুরোহিত। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি এই নিয়োগে অনুমোদন দিয়েছে। ২০৩০ সালের ৮ এপ্রিল পর্যন্ত তাঁর এই কার্যকালের মেয়াদ থাকবে।
গত বছরের ২৪ জুন এসআইআর প্রক্রিয়া শুরুর বিষয়ে কমিশনের নথিতে স্বাক্ষর করেছিলেন তৎকালীন ডেপুটি কমিশনার সঞ্জয় কুমার। মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই গত অগস্টে তাঁকে কমিশনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ২০২৪ সালের অগস্ট থেকে চলতি বছরের অগস্ট পর্যন্ত তিনি কমিশনের ভোটার তালিকা এবং তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্ব সামলেছিলেন। তাঁরই জায়গায় এবার হলেন প্রকাশ রাজপুরোহিত।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ এবং ‘দ্য হিন্দু’-র সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ কার্যপদ্ধতি নিয়ে সম্প্রতি নানা মহলে বিতর্ক তৈরি হয়েছে তার কারণেই এই সিদ্ধান্ত। কমিশনের কার্যপদ্ধতি ও তথ্যপ্রযুক্তি বিভাগের কাজকর্ম নিয়ে আপত্তি জানিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দিয়েছিলেন দুই কমিশনার সুখবিন্দর সিংহ সঁধু এবং বিবেক জোশী।ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার থেকে ডেপুটেশনে আসা সীমা খন্না কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান এবং ডিজিটাল পরিকাঠামো ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। প্রথমে সীমার ফাইলগুলি সঞ্জয়ের মারফত নির্বাচন কমিশনারদের কাছে পাঠানো হলেও, সীমার পদোন্নতির পর সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার মণীশ গর্গ একটি অভ্যন্তরীণ নির্দেশিকা জারি করেন। তাতে ফাইল সরাসরি কমিশনারদের কাছে পাঠানোর কথা বলা হয়। তবে তা পুরোপুরি কার্যকর না হওয়ায় সঞ্জয়ের অনুপস্থিতিতে মণীশই লিঙ্ক অফিসার হিসেবে সেই দায়িত্ব সামলান।
নির্বাচন কমিশনের অন্দরে চলা নানা বিতর্ক এবং ডিজিটাল পরিকাঠামো পরিচালনা নিয়ে মতপার্থক্যের আবহেই প্রকাশ রাজপুরোহিতের এই নতুন দায়িত্ব গ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কমিশনের প্রশাসনিক কাজেও স্বচ্ছতা আনা এবং আইটি বিভাগের কাজ সুষ্ঠ ভাবে পরিচালনা করাই এখন তাঁর প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে।

প্রতিবেদন

Lopa Bhowmik