বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

লখনউয়ের ক্যাফে মালিকের অস্বাভাবিক মৃত্যু, খুন করা হয়েছে — দাবি পরিবারের

10 October, 2026 6:44 PM Lopa Bhowmik
শেয়ার করুন

লখনউ: উত্তরপ্রদেশের লখনউয়ে চাঞ্চল্যকর ঘটনা। ছাদ থেকে পড়ে ত্যু হল এক ক্যাফে মালিকের। নাম শিবা শর্মা। মৃতের পরিবারের অভিযোগ, এচি দুর্ঘটনা নয়। বরং খুন করা হয়েছে শিবা শর্মাকে। তাদের অভিযোগের তির মৃতের লিভ ইন সঙ্গীর বিরুদ্ধে। মৃত শিবের মা রঞ্জনা শর্মা জানিয়েছেন, শুক্রবার রাত ৮ টা নাগাদ রশ্মি দুবে নামে এক মহিলা ফোন করে তাকে জানিয়েছিলেন, শিবার দুর্ঘটনা ঘটেছে। তাকে লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মৃতের মায়ের দাবি, ফোন পেয়ে তারা হাসপাতালে গেলেও ছেলের দেখা পাননি। পরে তাদের জানানো হয় শিবার অবস্থা সঙ্কটজনক। তাই তাকে জরুরি বিভাগে স্থানান্তরিত করা হয়েছে। পরিবারের দাবি,  জরুরি বিভাগের কাছে যখন তারা পৌঁছোন, তখন দেখেন অ্যাম্বুল্যান্সের পাশে রশ্মি নামে ওই মহিলার বোনের গাড়ির চালক দানিশ দাঁড়িয়ে আছেন। শিবার পরিবারের সদস্যদের দেখামাত্রই মহিলা পালিয়ে যান। অ্যাম্বুল্যান্সের চালক জানিয়েছেন, তিন ঘণ্টা ধরে আহত শিবাকে নিয়ে লোহিয়া এবং মেডিক্যাল কলেজে ঘুরেছেন তারা। শেষে মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা শিবাকে মৃত বলে ঘোষণা করেন। শিবার মায়ের অভিযোগ, রশ্মির সঙ্গে লিভ ইন সম্পর্ক ছিল শিবার। তাঁর ছেলেকে ঘরে বন্দি করে রেখে অত্যাচার করা হতো।  তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ, ৪-৫ মাস ধরে শিবাকে হুমকি দিচ্ছিল রশ্মি।

প্রতিবেদন

Lopa Bhowmik