নানা পটেকরের প্রয়াণে অস্বাভাবিক মৃত্যুর মামলা, তদন্তে গোয়া পুলিশ
সংবাদদাতা, মুম্বই: প্রয়াত বলিউড অভিনেতা নানা পটেকর। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে গোয়া পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৯৪ ধারায় ‘আনন্যাচারাল ডেথ’ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু হয়েছে। তবে এই মামলা হওয়ার অর্থ এই নয় যে মৃত্যুর পিছনে কোনও অপরাধ বা সন্দেহজনক ঘটনা রয়েছে। চিকিৎসকেরা আগেই জানিয়েছেন, হৃদরোগেই মৃত্যু হয়েছে অভিনেতার। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন এবং নিয়মিত ওষুধও খেতেন।
পুলিশ সূত্রে খবর, ৯ অক্টোবর সকালে হাসপাতালের তরফে পানাজী থানাকে জানানো হয়। গোয়ার ওসান পার্কের দোনা পাউলায় নিজের বাড়ি থেকে অভিনেতাকে বাম্বোলিমের মণিপাল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। নথি অনুযায়ী, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
এর পরেই BNSS-এর ১৯৪ ধারায় অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করে পুলিশ। অস্বাভাবিক বা সন্দেহজনক পরিস্থিতিতে মৃত্যুর ক্ষেত্রে তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চালানোর সংস্থান রয়েছে এই ধারায়। নানা পাটেকরের ক্ষেত্রেও সেই নিয়মই মানা হচ্ছে। তদন্তের দায়িত্বে আছেন সাব-ইনস্পেক্টর নীতিন নায়েক। হাসপাতালের চিকিৎসক ও অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা।
ঠিক কী ঘটেছিল?
প্রাথমিক তথ্য অনুযায়ী, ৮ অক্টোবর, বৃহস্পতিবার ভোরে গোয়ার বাড়িতে অসুস্থ হয়ে পড়েন নানা। হাসপাতালের চিকিৎসক শেখর সালকার জানিয়েছেন, ভোররাত আনুমানিক ২টো ৩০ মিনিটে এক বন্ধুকে মেসেজ করে শরীর খারাপের কথা জানান অভিনেতা। বলেন, শরীরের বাঁ দিকে ব্যথা হচ্ছে। সেই মেসেজ বন্ধু সময়মতো দেখতে পাননি। ভোর ৪টে নাগাদ অভিনেতার বাড়িতে পৌঁছে তিনি দেখেন, নানা হাঁপাচ্ছেন এবং ঘামছেন। খবর পেয়ে মণিপাল হাসপাতালের চিকিৎসক ও অ্যাম্বুল্যান্স বাড়িতে যায়। সেখানেই তাঁকে CPR দেওয়া হয়, তার পর ওই অবস্থাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। হাসপাতালের পক্ষ থেকে ভোর ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক ভাবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা বলা হলেও ঠিক কী কারণে সেই পরিস্থিতি তৈরি হল, তার বিস্তারিত তথ্য এখনও মেলেনি।
VIDEO | Pune: Actor Nana Patekar cremated with full state honours at his farmhouse in Donje.
His son Malhar Patekar says, “…The most important thing is that a person like Nana Sahib never really leaves us. I said this for the past two days as well: a person like Nana Sahib lives on through his work…In Marathi, we call such people ajaramar, meaning immortal. That is one thing. The second thing is that he always had one thought. He used to repeat one line again and again: ‘Let’s get together in the name of humanity and work for the betterment of the world’.”
(Full video available on PTI Videos – https://t.co/bIyFWTfmBd)
— Press Trust of India (@PTI_News) October 8, 2026
তদন্তে এখন কী দেখছে পুলিশ?
মৃতদেহ হাসপাতালে আনার পরেই শুরু হয় মেডিকো-লিগ্যাল প্রক্রিয়া। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও অন্যান্য তথ্য হাতে এলে মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে। তাই রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর পিছনে কোনও অপরাধমূলক ঘটনা রয়েছে বলে ধরে নেওয়া ঠিক হবে না।
